এক্সপ্লোর

Samsung Foldable Phone: স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডেবল ফোনের প্রি-রিজার্ভ শুরু হবে কবে? জেনে নিন

Foldable Smartphone: স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং স্যামসাং গ্যালাক্সি জেড জেড ফ্লিপ ৪- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ১০ অগস্টের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে।

Samsung Galaxy Foldable Phone: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং (Samsung) আগামী ১০ অগস্ট (ভারতীয় সময় সন্ধে ৬টা ৩০মিনিট) গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের (Samsung Galaxy Unpacked Event) আয়োজন করেছে। এই ইভেন্টে লঞ্চ হবে নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোন (Next Generation Foldable Phone)। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ (Samsung Galaxy Z Fold 4) এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ (Samsung Galaxy Z Flip 4)- এই দুই ফোন লঞ্চের কথা রয়েছে। এবার শোনা গিয়েছে যে এই দুই ফোনের জন্য প্রি-রিজার্ভেশন (Pre Reservation) চালু করতে চলেছে স্যামসাং কর্তৃপক্ষ। আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে এই প্রি-রিজার্ভেশন। ১৯৯৯ টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে এই দুই ফোল্ডেবল ফোনের জন্য প্রি-রিজার্ভেশন বা প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং এক্সক্লুসিভ স্টোর থেকে এই প্রি-রিজার্ভেশন করা যাবে। যাঁরা প্রি-বুকিং করবেন তাঁরা ফোন ডেলিভারি পাওয়ার পর ৫০০০ টাকা অতিরিক্ত বেনেফিট পাবেন বলেও শোনা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাংয়ের এই দুই ফোল্ডেবল ফোনের দাম কত হতে পারে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং রঙ প্রকাশ্যে এসেছে। সেগুলোই এবার দেখে নেওয়া যাক।

ফোনের রঙ

শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোন লঞ্চ হতে পারে বেজ, গ্রে গ্রিন এবং ফ্যান্টম ব্ল্যাক- এই তিন রঙে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোন লঞ্চ হতে পারে গোল্ড, গ্রে, লাইট ব্ল্য এবং পার্পল- এই চারটি রঙে।

ক্যামেরা ফিচার

গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। ফোনের পিছনে লম্বালম্বি থাকতে পারে ক্যামেরা মডিউল। তার সঙ্গে নীচের দিকে থাকতে পারে LED ফ্ল্যাশ। অন্যদিকে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।

অন্যান্য ডিজাইন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি আসন্ন দুটো ফোল্ডেবল ফোনেই সাইডের অংশে ভলিউম রকার্স (শব্দ বাড়ানো-কমানোর বাটন), ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং গ্যালাক্সি কেড ফ্লিপ ৩- এই দুই ফোনের থেকে খুব আলাদা হবে না নতুন দুই ফোল্ডেবল ফোনের ডিজাইন ও ফিচার। কারণ নতুন ফোনগুলি পুরনো মডেলেরই সাকসেসর।

র‍্যাম ও স্টোরেজ এবং দাম

গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এর দাম হতে পারে EUR 1,863- ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫১,৮০০ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে EUR 1,981- ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬০,০০০ টাকা।

গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে EUR 1,080- ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮,০০০ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে EUR 1,158- ভারতীয় মুদ্রায় প্রায় ৯৪,০০০ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে EUR 1,275- ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৩,০০০ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget