এক্সপ্লোর

Samsung Galaxy A05: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে?

Samsung Galaxy Smartphone: মালয়েশিয়া এবং ফিলিপিন্সে ইতিমধ্যেই স্যামসাংয়ের এই ফোন লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে ওই দুই দেশে লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে।

Samsung Galaxy A05: নির্দিষ্ট কিছু দেশে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ (Samsung Galaxy A05) ফোন। সূত্রের খবর, এবার ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোন এবার ভারতের বাজারে আসছে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ (Samsung Galaxy A04) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে নতুন ফোন। শোনা গিয়েছে, এই ফোনে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট থাকতে পারে। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটেও নাকি ইতিমধ্যেই এই ফোনের নাম দেখা গিয়েছে বলে জানিয়েছে ৯১ মোবাইলস নামের একটি সংস্থা। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের সম্ভাব্য দাম 

মালয়েশিয়া এবং ফিলিপিন্সে ইতিমধ্যেই স্যামসাংয়ের এই ফোন লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে ওই দুই দেশে লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে। স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে, যার দাম হতে পারে ১২,৪৯৯ টাকা। অন্যদিকে এই ফোন ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এর দাম ১২,৯৯৯ টাকা হতে পারে। 

কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে এই ফোনে

  • ৬.৭ ইঞ্চির এউচডি প্লাস রেজোলিউশন যুক্ত PLS LCD ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ হতে পারে।
  • স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। 
  • অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ফোনে। 
  • এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ শুটার এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে।
  • ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। স্যামসাংয়ের আসন্ন এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট আর টাইপ-সি ইউএসবি পোর্ট থাকার কথা শোনা গিয়েছে। 
  • এটি একটি ৪জি ফোন হতে চলেছে। এখানে থাকতে পারে ব্লুটুথ ৫.৩ এবং ওয়াই-ফাই ৮০২.১১, ইউএসবি ২.০, জিপিএসের সাপোর্ট। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে গ্লোনাস অ্যাক্টিভিটির সাপোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ফোনের ওজন হতে পারে প্রায় ১৯৫ গ্রাম। 

আরও পড়ুন- পোকো সংস্থার নয়া ফোন আসতে চলেছে ভারতে, এবার কোন মডেল?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget