এক্সপ্লোর

Poco Smartphones: পোকো সংস্থার নয়া ফোন আসতে চলেছে ভারতে, এবার কোন মডেল?

Poco X6 Pro: পোকো এক্স৬ সিরিজের একটি মডেল - পোকো এক্স৬ প্রো ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি।

Poco Smartphones: শোনা যাচ্ছে, পোকো এক্স৬ সিরিজ (Poco X6 Series) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। চলতি বছরের শুরুর দিকে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এবার আসতে চলেছে। পোকো এক্স৬ প্রো (Poco X6 Pro) - এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। পোকো (Poco Smartphones) সংস্থার তরফেও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এইসব ফোনের নাম দেখা গিয়েছে বলে খবর। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে খুব তাড়াতাড়ি পোকো এক্স৬ সিরিজ লঞ্চ হতে চলেছে। 

পোকো এক্স৬ প্রো ফোন সম্ভবত লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। অন্যদিকে পোকো এক্স৬ বেস মডেলকে বলা হচ্ছে রেডমি নোট ১৩ ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১৩ সিরিজে ফোন। এই তালিকায় ছিল রেডমি নোট ১৩ প্রো প্লাস ভ্যারিয়েন্ট। 

এদিকে পোকো এক্স৬ সিরিজ ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। পোকো এক্স৫ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল ২২,৯৯৯ টাকায়। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই দাম ধার্য করা হয়েছিল। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ২৪,৯৯৯ টাকা। অ্যাস্ট্র্যাল ব্ল্যাক, হরাইজন ব্লু এবং হলুদ রঙে ভারতে লঞ্চ হয়েছিল পোকো এক্স৫ প্রো ৫জি ফোন। 

প্রো মডেলের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল পোকো এক্স৫ ৫জি ফোনও। এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। প্রো মডেলের রঙেই ভারতের স্মার্টফোনের বাজারে হাজির হয়েছিল ভ্যানিলা মডেল। 

ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার নতুন ৫জি ফোন, দাম ১০ হাজার টাকারও কম

লাভা ব্লেজ ২ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। এটিই বেস মডেল। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার- এই তিন রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোন। লাভা সংস্থার ই-স্টোর এবং অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হতে চলেছে আগামী ৯ নভেম্বর থেকে। 

আরও পড়ূন- এক ক্লিকে ডিলিট হবে একগুচ্ছ ইমেল, ইউজারদের জন্য নতুন সুবিধা জিমেলে

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget