Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
Smartphones: ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৮ ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ টাকা। Dark Blue, Green, Silver - এই তিন রঙে লঞ্চ হয়েছে ফোন।

Samsung Galaxy A08 : স্যামসাং ভারতে লঞ্চ করেছে গ্যালাক্সি এ০৮ মডেল। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের ব্যাটারি। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এটির দাম সাধ্যের মধ্যে। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৮ মডেল। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। মিডিয়াটেক হেলিও জি৯৯ প্লাস চিপসেট রয়েছে স্যামসাং গ্যালাক্সির এই ফোনে। Circle to Search, Gemini, Perplexity - এইসব আধুনিক ফিচার রয়েছে এই ফোনে। ৬ বছরের সিকিউরিটি আপডেট এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট, ৬ জেনারেশন OS আপগ্রেড পাওয়া যাবে এই ফোনে। One UI 9 - সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৮ ফোনে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৮ ফোনের দাম, কেনা যাবে কোথা থেকে, কী কী অফার পাবেন
এই ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ টাকা। Dark Blue, Green, Silver - এই তিন রঙে লঞ্চ হয়েছে ফোন। কেনা যাবে, Samsung Exclusive Stores, এক্সক্লুসিভ রিটেল পার্টনার, স্যামসাংয়ের ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে। জিরো ইন্টারেস্ট ইএমআই প্ল্যানের সুবিধা পাবেন ৬ মাস পর্যন্ত। নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে এই অফার পাওয়া যাবে। ৯ মাস পর্যন্ত এনবিএফসি পার্টনারের মাধ্যমে ছাড় পাবেন ক্রেতারা।
Smartphones Under Rs 20000: ২০ হাজার টাকার কমে ভারতে হাজির নতুন স্মার্টফোন। লঞ্চ হয়েছে HMD Vibe 2 Pro 5G মডেল। এর আগে মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল HMD Vibe 2 5G ফোন। এবার এল প্রো মডেল। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে MediaTek Dimensity 6300 চিপসেটের সাপোর্ট। এই ফোনে একটি 120Hz- এর ডিসপ্লে রয়েছে। আর রয়েছে ৫জি কানেক্টিভিটি, বড় ব্যাটারি এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। HMD সংস্থার ভাইব সিরিজের নতুন ফোন কত দামে কেনা যাবে, দেখে নিন।
- HMD Vibe 2 Pro 5G ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা।
- এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা।
- স্পেশ্যাল লঞ্চ অফারে এই দুই ভ্যারিয়েন্ট কেনা যাবে যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকায়। তবে এই অফার রয়েছে সীমিত সময়ের জন্য।
- Silver Mist, Aqua Green এবং Cosmic Purple - এই তিন রঙে কেনা যাবে HMD Vibe 2 Pro 5G ফোন।






















