এক্সপ্লোর

Samsung Galaxy A22 5G : এই বছরেই আত্মপ্রকাশ! A22 5G আনছে Samsung

ফোনের গোপন ছবি ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কয়েকটি সাইটে। যা নিয়ে টেক ব্লগারদের কৌতূহলের অন্ত নেই। A52 ও A72-এর পর নয়া A-সিরিজ আনছে স্যামসাং। কত হতে পারে নতুন মডেলের দাম?

কলকাতা: ফোনের গোপন ছবি ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কয়েকটি সাইটে। যা নিয়ে টেক ব্লগারদের কৌতূহলের অন্ত নেই। A52 ও A72-এর পর নয়া A-সিরিজ আনছে স্যামসাং। কত হতে পারে নতুন মডেলের দাম?

চিনা মোবাইল কোম্পানিগুলির সঙ্গে পাঞ্জা কষতে ইতিমধ্যেই নয়া বিজনেস পলিসি নিয়েছে স্যামসাং। নতুন পলিসি অনুসারে, প্রতি দু'মাস অন্তর নতুন ফোন আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এই দক্ষিণ কোরিয়ার কোম্পানি। সংস্থার পলিসি আপডেটের পর থেকেই একের পর এক ফোন বাজারে এনে চলেছে স্যামসাং। টেক ব্লগারদের মতে, এবার Samsung A22 5G আনছে কোম্পানি।

টিইউভি রেইনল্যান্ড ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ফোন। যেখানে কোম্পানির সার্টিফিকেশনের নতুন মডেল দেখা গিয়েছে। গত কয়েক মাস ধরেই ফোনের ছবি ঘুরছিল অনেকগুলি সাইটে। শোনা যাচ্ছে, স্যামসাঙের এই নতুন মডেলে থাকছে ৫জি সাপোর্ট। সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং। ৫জি-র পাশাপাশি ফোনের ৪জি ভেরিয়েন্টও আনতে পারে কোম্পানি। টেক ব্লগারদের মতে, Samsung A22 5G-এর সঙ্গে F22 5G আনতে পারে এই সাউথ কোরিয়ান টেক জায়ান্ট। 

গত সপ্তাহেই গিকবেঞ্চের ওয়েবসাইটে স্যামসাঙের নতুন ফোনের স্পেসিফিকেশন দাখিল হয়। যা দেখে অনেকেই দাবি করেন, এবার Samsung A22 5G আনছে সংস্থা। টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন সাইটে এই ফোনের নাম দেওয়া হয়েছে SM-A226B। স্ক্রিনশট অনুসারে, ৯ ভোল্টের ইনপুট সাপোর্ট করবে স্যামসাঙের নতুন ফোন।

কত দাম হতে পারে Samsung A22 5G-র

বিভিন্ন টেক সাইটের দাবি অনুযায়ী ১৩,১০০ টাকা দাম হতে পারে স্যামসাঙের নতুন ফোনের। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই বিশ্ববাজারে পাওয়া যাবে এই ফোন। F62-র মতো ফোনের কভারে হাল্কা সবুজের মধ্যে সাদার ছোঁয়া থাকতে পারে। 

ফোনের স্পেসিফিকেশন

গিকবেঞ্চের স্ক্রিনশট অনুযায়ী, নতুন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট থাকছে না। পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। বেস ভেরিয়েন্টে দেওয়া থাকতে পারে ৬ জিবির RAM। প্রথম থেকেই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ১১-এ চলবে ফোন। ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ থাকতে পারে ফোনে। সম্প্রতি ফোনের সেরকমই ছবি সামনে এসেছে। এছাড়াও ৩.৫ এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে ফোনে। নতুন মডলে থাকতে পারে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে।

ফোনের ক্যামেরা

লোয়ার রেঞ্জের ফোন হলেও Samsung A22 5G-তে থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি ক্যামেরার সেন্সর ৪৮ মেগাপিক্সলের। বাকি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকতে পারে। সেলফির জন্য কোম্পানি দিতে পারে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget