এক্সপ্লোর

Samsung Galaxy A22 : শীঘ্রই বাজারে আসছে ফোন, ব্লুটুথ সার্টিফিকেশন পেল Samsung A22

ফোনের গোপন ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই। ব্লুটুথ সার্টিফিকেশন সাইটেও দেখা গেল স্যামসাঙের নতুন মডেল। টেক সাইটগুলির মতে শীঘ্রই বাজারে আসেছে Samsung A22।

নয়াদিল্লি : ফোনের গোপন ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই। ব্লুটুথ সার্টিফিকেশন সাইটেও দেখা গেল স্যামসাঙের নতুন মডেল। টেক সাইটগুলির মতে, শীঘ্রই বাজারে আসেছে Samsung A22।

সোমবারই ব্লুটুথ স্পেশ্যাল ইনটারেস্ট গ্রুপে সার্টিফিকেশন পেয়েছে স্যামসাঙের এই নয়া মডেল। ইতিমধ্যেই বেশ কিছু টেক সাইটে দেখা গিয়েছে ফোনের ছবি ও স্পেসিফিকেশন। যাতে দেখা যাচ্ছে, একই মডেলের ৫জির-পাশাপাশি ৪জি মডেল আনছে কোম্পানি। ব্লুটুথ স্পেশ্যাল ইনটারেস্ট গ্রুপের সার্টিফিকেশনে ৫টি ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে ফোনের। মনে করা হচ্ছে, বিভিন্ন দেশের জন্য এই ভ্যারিয়েন্ট লিস্টিং করা হয়েছে।

Samsung A22-এর স্পেসিফিকেশন

নতুন মডেলে ওয়াটার ড্রপ নচ থাকবে স্যামসাঙের। যদিও ফোনের চিন এরিয়া একটু বড় হতে পারে। রিয়ার ক্যামেরার ক্ষেত্রে পিছনে চৌকো মডিউল আনা হয়েছে। তিনটি রিয়ার ক্যামেরা সেট আপ থাকবে ফোনে। যার মধ্যে অন্যতম ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর। ফোনে এ ছাড়াও দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তিন নম্বর ক্যামেরা মডিউলে থাকতে পারে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং ক্যামেরা।

৬.৪ ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে থাকতে পারে স্যামসাঙের নতুন এই মডেলে। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের পরিবর্তে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। ফোনে থাকবে ৫০০০ এমএএইচের ব্যাটারি। পাশাপাশি থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সব মিলিয়ে ফোনের ওজন ২০৫ গ্রাম। ৯ এমএম পুরু হবে এই ফোন। 

Samsung A22 4G স্পেসিফিকেশন

Samsung A22 4G-র দেখতে একইরকম হলেও স্পেসিফিকেশন আলাদা। তিনের জায়গায় ফোরজি মডেলে রয়েছে চারটে ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। পাশাপাশি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিংয়ের সঙ্গে দেওয়া হয়েছে ২ মেগার ম্যাক্রো শ্যুটার। তবে দুটো ফোনেই থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এসবই ৯১ মোবাইল সাইটের লিকড রেনডারস অনুযায়ী স্পেসিফিকেশন। নতুন করে ব্রুটুথ স্পেশ্যাল ইনটারেস্ট গ্রুপে সার্টিফিকেশন পেয়েছে স্যামসাঙের এই নয়া মডেল। টিপস্টার মুকুল শর্মাই প্রথম এই ব্লুটুথ সার্টিফিকেশনের খবর প্রকাশ্যে আনেন।

বিভিন্ন টেক সাইটের মতে, Samsung A22 5G ও 4G মডেল আনছে কোম্পানি। বর্তমানে এ সিরিজে এই ডিজাইন ল্যাঙ্গোয়েজ জারি রাখবে কোম্পানি। প্রায় একই রকম দেখতে ফোনের দুই মডেল। তবে ফোন আনলক করতে গেলেই ধরা পড়বে পার্থক্য। Samsung A22 5G-র ক্ষেত্রে ডানদিকে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট মাউন্টার। 4G মডেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে কোম্পানি। আগামী মাসেই আত্মপ্রকাশ ঘটতে পারে নতুন এই ফোনের। চার রঙে পাওয়া যেতে পারে ফোন। কালো, হাল্কা বেগুনি, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে Samsung A22 5G ও 4G।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget