এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Samsung Galaxy A54 5G: ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) রয়েছে।  

Samsung Galaxy Smartphone: নতুন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) ফোন। এর আগেও তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। এর আগে আনুষ্ঠানিক লঞ্চের সময় Awesome Lime, Awesome Graphite, Awesome Violet- এই তিনটি রঙে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার এসেছে Awesome White - এই রঙে। দেখে নেওয়া যাক ভারতে এই ফোনের দাম কত এবং কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টের মডেলই পাওয়া যাচ্ছে Awesome White রঙে। 

কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1 - এর সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন), ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। এছাড়াও ডলবি টেকনোলজি যুক্ত স্টিরিও স্পিকার রয়েছে। এই ফোনের ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং একবার চার্জ দিলে দু'দিন পর্যন্ত চালু থাকবে এই ফোন। 

নোকিয়ার নতুন ৫জি ফোন আসছে ভারতে

নতুন ৫জি ফোনের নাম এবং লঞ্চের দিন ঘোষণা করেছে নোকিয়া কর্তৃপক্ষ। আগামী ১১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়া জি৪২ ৫জি ফোন। এবছর জুন মাসে নির্দিষ্ট কিছু দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ভারতে এই ফোন লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে। নোকিয়া যে ভারতে নতুন ৫জি (Nokia 5G Phone) ফোন লঞ্চ করতে চলেছে সেকথা আগেই জানা গিয়েছিল। এক্স মাধ্যমে একথা জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ। 

আরও পড়ুন- ইউপিআই পেমেন্টে ভয়েস-সাপোর্ট, খুব শীঘ্রই নতুন সুবিধা পাবেন ইউজাররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget