এক্সপ্লোর

Samsung Galaxy F22 : ৬ জুলাই ভারতের বাজারে মুক্তি Samsung Galaxy F22-র, জেনে নিন দাম

জুলাইয়ে ভারতের বাজারে মুক্তি পেতে চলেছে একের পর এক ফোন। সেই তালিকায় রয়েছে Samsung Galaxy F22 । জেনে নিন এই ফোনের দাম ও স্পেসিফিকেশন।

নয়া দিল্লি : স্মার্টফোনের বাজারে এমনিতেই আলাদা একটা জায়গা আছে স্যামসাঙের। তার উপর এবছর একের পর এক ফোন লঞ্চ করে বাজারে মাত দিচ্ছে এই সংস্থা। এবার আসছে আরও একটি নতুন ফোন। নতুন ফোন Galaxy F22।

ইতিমধ্যেই ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের তালিকায় চলে এসেছে এই ফোন। খবর অনুযায়ী, আগামী ৬ জুলাই ভারতের বাজারে মুক্তি পেতে চলেছে Samsung Galaxy F22 । ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সলের ক্যামেরা। এছাড়া ৬০০০ এমএএইচের ব্যাটারি ব্যাকআপ।

স্পেসিফিকেশন

কেমন হবে এই ফোনের স্পেসিফিকেশন ? গুগল প্লে কনসোল থেকে যে স্পেসিফিকেশন মিলেছে সেই অনুযায়ী, Samsung Galaxy F22 স্মার্টফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির এইচডি ও সুপার অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটি অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে কাজ করবে। এছাড়া স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। RAM থাকছে ৬ জিবি-র ও ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবির।

থাকতে পারে কোয়াড-ক্যামেরা সেটআপ

Samsung Galaxy F22-র ক্ষেত্রে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সলের। সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে ২ মেগাপিক্সল ডেপ্থ সেন্সরের। আল্ট্রা ওয়াইড সেন্সর ৮ মেগাপিক্সল ও ২ মেগাপিক্সলের।

ব্যাটারি ও দাম

ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ ভাল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়াইফাই, ব্লু টুথ, জিপিএস ও ইউএসবি-র মতো সংযোগ মিলবে। দাম পড়তে পারে ১৫ হাজার টাকা।

উল্লেখ্য, জুলাইয়ে ভারতের বাজারে আসছে আরও অন্যান্য ফোন। এখানে শীঘ্রই মুক্তি পেতে চলেছে Oppo Reno 6। এর পাশাপাশি আসছে  Oppo Reno 6 Pro 5G স্মার্টফোন। আগামী ১৪ জুলাই থেকে এই দুটি চিনা ফোনের বিক্রি শুরু হচ্ছে ভারতীয় বাজারে। এগুলি অনলাইনে বিক্রির জন্য সম্প্রতি মাইক্রোসাইট তৈরি করেছে ফ্লিপকার্ট। Oppo Reno 6-এর দাম রাখা হতে পারে ৩০ হাজার টাকা। ভারতের বাজারে Oppo Reno 6 Pro 5G-র প্রতিযোগিতা Realme X7 Max 5G-র সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget