এক্সপ্লোর

Samsung Galaxy Phones: ভারতে বিক্রি শুরু স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনের, দাম কত? অফার কী কী পাবেন?

Samsung Galaxy M17 5G: এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হবে না সহজে। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। 

Samsung Galaxy Phones: স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনের ভারতে বিক্রি শুরু হয়েছে। স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের স্মার্টফোন দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে স্যামসাং সংস্থার নিজস্ব Exynos 1330 চিপসেট এবং এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে পাবেন ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সাপোর্ট। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হবে না সহজে। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। 

 স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনের দাম ভারতে কত এবং কী কী অফার রয়েছে 

স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকা। মুনলাইট সিলভার এবং স্যাফায়ার ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এম১৭ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে অনলাইনে। ক্রেতাদের জন্য তিন মাসের নো-কস্ট ইএমআই অপশন দিয়েছে স্যামসাং সংস্থা। মাসে ৫১৬৬ টাকা থেকে শুরু হচ্ছে কিস্তি। স্ট্যান্ডার্ড ইএমআই রয়েছে মাসে ৮৪০ টাকার। 

এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড কিংবা ইএমআই ট্রানজাকশনে ফোন কিনলে ক্রেতারা ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ক্রেতারা অ্যামাজনে পাবেন ৫০০ টাকার কুপন। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কিনলে ক্রেতারা ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং ওয়েলকাম রিওয়ার্ড পাবেন। 

এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোন। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে যেখানে পাওয়া যাবে full-HD+ রেজোলিউশন। এর উপরে রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন লেয়ার। এই ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর পাবেন ইউজাররা। USB Type-C পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget