এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হতে পারে গ্যালাক্সি এম১৫ মডেল, দুই ফোনেই কী কী ফিচার থাকতে পারে?

Smartphones: স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ফোন লঞ্চ হবে একথা শোনা গেলেও দ্বিতীয় ফোন প্রসঙ্গে বিশেষ কিছু জানা যায়নি।

Samsung Galaxy Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ (Samsung Galaxy M55) ফোন। কবে এই ফোন দেশে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে শোনা গিয়েছে এই ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি (Samsung Galaxy M15 5G) ফোনও। সম্প্রতি এই ফোন গ্লোবাল মার্কেটে (নির্দিষ্ট কিছু দেশে) লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম৫৪ (Samsung Galaxy M54) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন, ডিজাইন প্রকাশ্যে এসেছে।

চলুন দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনে কী কী ফিচার থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে

  • এক্স মাধ্যমে জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনে একটি স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, এটি এতদিন স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজে যত ফোন লঞ্চ হয়েছে তার মধ্যে 'স্লিমেস্ট' মডেল হতে চলেছে। 
  • কালো এবং নীল রঙে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ডুয়াল সিমের সাপোর্ট থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশপাশি থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI out-of-the-box- এর সাপোর্ট, যার মাধ্যমে এই ফোন পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 
  • বিভিন্ন সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনের নাম দেখা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগের মডেল স্যামসাং গ্যালাক্সি এম৫৪ ৫জি মাত্রা ৮.৪ মিলিমিটার পুরু ছিল। হয়তো এর থেকেও পাতলা হতে চলেছে নতুন মডেল। 

স্যামসাং গ্যালাক্সি এম১৫ ফোন 

স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ফোন লঞ্চ হবে একথা শোনা গেলেও দ্বিতীয় ফোন প্রসঙ্গে বিশেষ কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম১৫ ফোনে একটি অক্টা-কোর চিপসেট, ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ডিসপ্লের উপরে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে একসঙ্গে 'পিন' করে রাখতে পারবেন তিনটি মেসেজ, হাজির নতুন ফিচার

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget