এক্সপ্লোর

Samsung Galaxy 5G Phone: নতুন গ্যালাক্সি ফোন ভারতে আনছে স্যামসাং, ৫জি এই মডেলে কী কী ফিচার থাকতে পারে? দামই বা কত হতে পারে?

Samsung galaxy M56 5G: ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১৭ এপ্রিল, দুপুর ১২টায়।

Samsung Galaxy 5G Phone: স্যামসাং গ্যালাক্সির 'এম' সিরিজের (Samsung Galaxy M Series) নতুন ৫জি ফোন (5G Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। এবার আসছে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন (Samsung Galaxy M56 5G)। আগামী ১৭ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। গতবছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে এক বছরের মাথায় লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ফিচার, ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। আগের ফোনের তুলনায় আরও পাতলা, স্লিম, হাল্কা হতে চলেছে এই নতুন মডেল। ১৭ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন। দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে অনলাইনে কেনা যাবে এই ফোন। বলা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সির এই ফোনের দাম ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হবে। তবে স্যামসাং কর্তৃপক্ষ এখনও কিছু ঘোষণা করেনি। 

স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে এবং ডিজাইন কেমন হতে পারে, দেখে নিন একঝলকে 

  • এই ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন লেয়ার। এই ফোনে একটি sAMOLED+ ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে যা ইউজারদের চোখের জন্য ভাল হবে বলে অনুমান। 
  • স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা সেনসরগুলি। ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে একটি ক্যামেরা মডিউলে সাজানো থাকবে সেগুলি। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। প্রথমে লম্বালম্বি ভাবে বসানো থাকবে ছোট ক্যাপস্যুল আকৃতির একটি মডিউল যার মধ্যে মেন ক্যামেরা সেনসর এবং আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকবে। এর নীচে একটি গোলাকার মডিউলে থাকবে ম্যাক্রো শুটার। 
  • স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরায় রাতের অন্ধকারে কম আলোয় ভাল ছবি তোলার জন্য বিশেষ ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি থাকবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা ফিচার। 
  • স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে সংস্থার নিজস্ব একটি Exynos 1480 চিপসেট থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পেতে পারেন ইউজাররা। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget