এক্সপ্লোর

Samsung Galaxy S22: ১৮ হাজার টাকা ছাড় পাবেন স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে! কোথায় কীভাবে মিলবে অফার?

Samsung Smartphone: গতবছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। সেই সময়ে এই ফোনের দাম ছিল ৭২,৯৯৯ টাকা।

Samsung Galaxy S22: স্যামসাং গ্যালাক্সি এস২২ (Samsung Galaxy S22) ফোনের দাম কমেছে (Price Cut) ভারতে। গতবছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। সেই সময়ে এই ফোনের দাম ছিল ৭২,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৩৭০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোন। পাঁচটি রঙে পাওয়া যাবে এই ফোনে। রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের দামে বিভিন্ন অফার 

এই ফোনের বেস মডেল অর্থাৎ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮০০০ টাকা কমেছে। লঞ্চের সময় এই মডেলের দাম ছিল ৭২,৯৯৯ টাকা। এখন সেই ফোনের দাম ৬৪,৯৯৯ টাকা। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের আগের কোনও মডেলের সঙ্গে এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনলে ক্রেতারা আরও ৭০০০ টাকা ছাড় পাবেন। ফলে ফোনের দাম হবে ৫৭,৯৯৯ টাকা। এর পরেও থাকছে ক্যাশব্যাক অফার, ৩০০০ টাকার। তার ফলে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের বেস মডেলের দাম হবে ৫৪,৯৯৯ টাকা। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং কিছু নির্দিষ্ট রিটেল স্টোরেও এই ফোনের অফার পাবেন ক্রেতারা। Bora Purple, Green, Phantom Black, Phantom White, Pink Gold- এই পাঁচটি রঙে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোন। 

স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। এই ডিসপ্লে একটি Dynamic AMOLED 2X ডিসপ্লে। এর উপরে রয়েছে Gorilla Glass Victus+ প্রোটেকশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হয় Android 12-based One UI 4.1 out-of-the-box- এর সাহায্যে। 
  • স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের সেনসর, যার সঙ্গে আলট্রা ওয়াইড শুটার যুক্ত। আর রয়েছে ১০ মেগাপিক্সেলের সেনসর, যার সঙ্গে টেলিফটো লেন্স যুক্ত। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে IP68 রেটিং যুক্ত dust and water resistance ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় এই ফোন নষ্ট হবে না, সুরক্ষিত থাকবে। Wi-Fi 6, Bluetooth v5.2, GPS/ A-GPS, USB Type-C- এইসব কানেক্টিভিটি ফিচার রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে। 

আরও পড়ুন- নতুন ঘড়িতে সময় দশটা বেজে দশ দেখায়, কী এর কারণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget