এক্সপ্লোর

Samsung Galaxy Tab: ২৫ হাজারের কমে ঝাঁ-চকচকে ট্যাব, তাও আবার স্যামসাং গ্যালাক্সির ! কী কী ফিচার রয়েছে?

Samsung Galaxy Tab A11+ : গ্রে এবং সিলভার শেডে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবলেটটি। স্যামসাং সংস্থার ওয়েবসাইট থেকে এই ট্যাব কিনলে ছাড় পাবেন ক্রেতারা। 

Samsung Galaxy Tab: কাজের জন্য ট্যাব কিনবেন ভাবছেন? স্যামসাং নিয়ে এল সুখবর। ২৫ হাজার টাকার কমেই লঞ্চ হয়েছে গ্যালাক্সি ট্যাব। দাম মাঝামাঝি রেঞ্জে হলেও ফিচার রয়েছে যথেষ্ট আকর্ষণীয়। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ট্যাবে রয়েছে বড় সাইজের ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি। ভারতে এই ট্যাব লঞ্চ হয়েছে ওয়াই-ফাই অনলি এবং সেলুলার প্লাস ওয়াই-ফাই কানেক্টিভিটি - এই দুই ভ্যারিয়েন্টে। দুটো স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবলেটটি। ৭০৪০ এমএএইচের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে এই ট্যাবে। 

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবের দাম ভারতে কত টাকা 

এই ট্যাবের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। আর একই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনের ওয়াই-ফাই প্লাস সেলুলার (৫জি) কানেক্টিভিটির মডেলের দাম ২৬,৯৯৯ টাকা। 

এই ট্যাবের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ কনফিগারেশনের ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। একই কনফিগারেশনের ওয়াই-ফাই প্লাস সেলুলার কানেক্টিভিটি যুক্ত মডেলের দাম ৩২,৯৯৯ টাকা। 

গ্রে এবং সিলভার শেডে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবলেটটি। স্যামসাং সংস্থার ওয়েবসাইট থেকে এই ট্যাব কিনলে ছাড় পাবেন ক্রেতারা। 

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস মডেলে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • ১১ ইঞ্চির TFT LCD স্ক্রিন রয়েছে এই ট্যাবে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ট্যাবের কোয়াড স্পিকারে Dolby Atmos সাপোর্ট রয়েছে। 
  • মিডিয়াটেক MT8775 প্রসেসর রয়েছে এই ট্যাবে। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • এই ট্যাব পরিচালিত হবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ১৬ বেসড One UI 8 ইন্টারফেসের সাহায্যে।
  • ৭ বছরের জন্য অপারেটিং সিস্টে, এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস - এই ট্যাবে। 
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ১১ প্লাস ট্যাবে একটি ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে, যেখানে অটো ফোকাস ফিচারের সাপোর্ট রয়েছে। ট্যাবের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ট্যাব একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ট্যাব সহজে নষ্ট হয়ে যাবে না। 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget