এক্সপ্লোর

Samsung Galaxy A53 5G: ওয়ান প্লাস, ওপ্পো, ভিভোর সঙ্গে হবে টক্কর, স্যামসাং আনল এই ফোন

Samsung Galaxy A53 5G: ভারতে লঞ্চের পরই শুরু হয়ে গিয়েছে এর প্রি-অর্ডার বুকিং। নতুন Samsung Galaxy A53 5G পাবেন স্যামসাঙের অফিশিয়াল ওয়েবসাইটে।


Samsung Galaxy A53 5G: ২৫ মার্চ থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে স্যামসাঙের এই ফোন।ভারতে লঞ্চের পরই শুরু হয়ে গিয়েছে এর প্রি-অর্ডার বুকিং। নতুন Samsung Galaxy A53 5G পাবেন স্যামসাঙের অফিশিয়াল ওয়েবসাইটে।

Samsung Galaxy A33 5G-র সঙ্গে গত সপ্তাহে বিশ্বব্যাপী লঞ্চ করা হয়েছে Galaxy A53 5G। মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচার পাবেন এই ফোনে। 120 হার্টজের রিফ্রেশ রেট, দুর্দান্ত ডিসপ্লে ছাড়াও এতে পাবেন 8GB পর্যন্ত RAM ছাড়াও octa-core Exynos 1280 চিপসেট।

Samsung Galaxy A53 5G-তে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে পাবেন 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও 12 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর ছাড়াও 2টি 5 মেগাপিক্সেলের ক্যামেরা শ্যুটার দেওয়া হয়েছে ফোনে। এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়েছে কোম্পানি। এই ফোন ভারতে চারটি রঙে পাওয়া যাবে। এছাড়াও Samsung Galaxy A53 5G-তে পাবেন IP67 রেটিং-সহ ধুলো ও জল প্রতিরোধী ব্যবস্থা।

Samsung Galaxy A53 5G 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে 34,499 টাকা। যেখানে টপ-অফ-দ্য-লাইন 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 35,999 টাকা। নতুন Samsung Galaxy A-সিরিজ স্মার্টফোনটি বর্তমানে 27 মার্চ থেকে ডেলিভারি করা হবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে প্রি-অর্ডারের জন্য এখন এই ফোন বুক করতে পারবেন। Samsung Galaxy A53 5G কালো, নীল, পিচ ও সাদা রঙে পাওয়া যাচ্ছে।

Samsung স্মার্টফোনের 6GB RAM মডেলটি প্রতি মাসে 4,312 টাকার ইএমআইতে কেনা যাবে। পাশাপাশি 8GB RAM ভ্যারিয়েন্টটি প্রতি মাসে 4,499 টাকার ইএমআইতে কিনতে পারবেন ক্রেতা। কোম্পানি প্রি-অর্ডারে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে Galaxy A53 5G কেনার জন্য 3000 টাকার তাত্ক্ষণিক ক্যাশব্যাক অফার দিচ্ছে।

Samsung Galaxy A53 5G:এই স্মার্টফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।  এই ডিভাইসের সঙ্গে Oneplus Nord 2, vivo V23 5G, Xiaomi 11Lite NE, Google Pixel 4a, vivo X60, OPPO Reno7 5G মতো স্মার্টফোনের প্রতিযোগিতা হবে।

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget