এক্সপ্লোর

Samsung Galaxy S21 FE লঞ্চ হবে এই তারিখে, সঙ্গে আসছে S22 Series

Samsung Galaxy S21 FE: টিপস্টার জন প্রসারের মতে, আগামী ৪ জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy S21 FE। তবে এই ক্ষেত্রে কোনও প্রি-অর্ডার পিরিয়ড থাকবে না।

নয়াদিল্লি: বছরের শুরুতেই বড় ইভেন্ট আনতে চলেছে স্যামসাং (Samsung)। ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি এবার S21 FE লঞ্চ করবে কোম্পানি। অন্তত তেমনই খবর প্রকাশ্যে এনেছেন টিপস্টার জন প্রসার। জেনে নিন কবে আসছে Samsung S22 Series।

Samsung Galaxy S21 FE: আসছে কবে ?
ইতিমধ্যেই ফোনের লঞ্চের বিষয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। টিপস্টার জন প্রসারের মতে, আগামী ৪ জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy S21 FE। তবে এই ক্ষেত্রে কোনও প্রি-অর্ডার পিরিয়ড থাকবে না। সরাসরি ২০২২ সালের ১১ জানুয়ারি থেকে বিক্রি শুরু হয়ে যাবে এই ফোনের। তবে এবার একই দিনে আসছে না স্যামসাঙের নতুন ফ্ল্যাগশিপ ফোন।

Samsung S22 Series:এই দিন আসছে ফোন
এই ফোনের লঞ্চ ডেট ফাঁস করেছেন প্রসার। ট্যুইট করে তিনি জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি লঞ্চ হবে এই ফোন। লঞ্চের দিন থেকেই শুরু হয়েছে যাবে ফোনের প্রি অর্ডার। ১৮ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে এই ফোন। আগের রিপোর্ট বলছে, কনজিউমার ইলেকট্রিনিক শো ২০২২-র ৫ জানুয়ারি প্রকাশ্যে আসার কথা ছিল Samsung Galaxy S21 FE-র। যদিও এবার তারিখ পরিবর্তন হয়েছে বলে খবর আসছে বিভিন্ন টেকসাইটে থেকে।

Samsung S22 Series Update: টেক ব্লগারদের মতে, দেশ অনুযায়ী এবার স্যামসাঙের ফ্ল্যাগশিপের প্রসেসর ঠিক করা হবে। কিছু জায়গায় কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ টিপসেট দেবে কোম্পানি। কিছু দেশে নিজেদের এক্সোনাস প্রসেসর ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হবে। শোনা যাচ্ছে, এই প্রসেসর এক্সোনাস ২২০০ হতে পারে। এবারও অ্যামোলেড প্যানেলের সঙ্গে ১২০ রিফ্রেস রেট দেওয়া হবে Samsung S22 Series-এ। Samsung S22, Samsung S22+ -এ থাকছে যথাক্রমে ৬.৬ ইঞ্চি ও ৬.৫৫ ইঞ্চির স্ক্রিনসাইজ । বাকি Samsung S22 Ultra-তে থাকছে ৬.৮১ ইঞ্চির বড় ডিসপ্লে। 

Samsung Galaxy S22 Series-এর ক্যামেরা
নতুন সিরিজে জুম লেন্সের ওপর বেশি জোর দিচ্ছে Samsung। টেক সাইটগুলোর মতে, variable focal length-সহ এবার দুটো জুম লেন্স দিতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে 3x ও 10x অপটিক্যাল জুম দেওয়া হতে পারে ফোনে। তবে কোন মডেলে সেটা আসবে তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এবার টেলিফটো ক্যামেরায় কিছু আপগ্রেড করতে চলেছে স্যামসাং। ১২ মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যেই এবার অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন ফিচার দেওয়া হবে। আগের মতোই ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর।

কিছু সাইটের মতে, ক্যামেরার ক্ষেত্রে Samsung S22, Samsung S22+ ফোনে প্রাইমারি ক্যামেরায় থাকতে পারে ৫০ মেগার সেন্সর।সঙ্গে থাকছে ১২ মেগাপিক্সলের ওয়াইড অ্যাঙ্গেল। বাকি ১০ মেগার টেলিফটো সেন্সর থাকবে ফোনে। তবে Samsung S22 Ultra-তে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর। ১২ মেগাপিক্সলের ওয়াইড অ্যাঙ্গেল ছাড়াও ১০ মেগার পেরিস্কোপ ও ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দিতে পারে স্যামসাং।

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!

ভিডিও

Chaos in Jadavpur University : 'রাত ১.৩০ এত সংখ্যক বহিরাগত নকশাল কীভাব ক্যাম্পাসে?' : ABVP
TMC News : সন্দেশখালিতে তৃণমূল নেত্রী মিঠু সর্দারকে লক্ষ্য করে ডিম
Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget