এক্সপ্লোর

Samsung Galaxy Fold Series: এই দিন ভারতে আসছে স্যামসাঙের ফোল্ডেবল স্মার্টফোন, কত দাম জানেন ?

Samsung Galaxy Z Flip 4: ভারতের সঙ্গে বিশ্ব বাজারে ফোন প্রকাশ্যে এসেছে আগেই। এবার দেশের বাজারে লঞ্চ হতে চলেছে স্যামসাঙের নতুন ফোল্ড সিরিজ।

Samsung Galaxy Z Flip 4: ভারতের সঙ্গে বিশ্ব বাজারে ফোন প্রকাশ্যে এসেছে আগেই। এবার দেশের বাজারে লঞ্চ হতে চলেছে স্যামসাঙের নতুন ফোল্ড সিরিজ। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতে লঞ্চ হবে  Galaxy Z Fold4 and Galaxy Z Flip4 । 

Samsung Galaxy Fold Series: কবে আসছে ফোন ?
ভারতে ১৬ অগাস্ট লঞ্চ হবে ফোন। বেলা ১২টা থেকে লাইভ কমার্স ইভেন্টের মাধ্যমে ওয়েবসাইটে তাদের ডিভাইসগুলি প্রি-বুক করতে পারবেন ক্রেতারা। কোম্পানি একই দিনে ফোল্ডেবল ফোনের চতুর্থ প্রজন্মের দাম প্রকাশ করবে। লাইভ কমার্স ইভেন্টের মাধ্যমে Galaxy Z Fold4 ও Galaxy Z Flip4 প্রি-বুক করা যাবে। কোম্পানি এই প্রি-বুকিংয়ের জন্য ক্রেতাদের ৪০,০০০ টাকার অতিরিক্ত সুবিধা দেবে। সম্প্রতি একটি বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে কোম্পানি।

Samsung Galaxy Fold Series: কী অতিরিক্ত থাকছে প্রি বুকিংয়ে ?
গ্রাহকরা প্রি-বুকিংয়ে এই ফোনগুলিতে ৫১৯৯ টাকার একটি উপহার পাবেন। লাইভ কমার্সের অংশ হিসাবে Galaxy Z Flip4-এর জন্য বিশেষ Bespoke Edition ও Galaxy Z Fold4-এর 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টও Samsung লাইভে পাওয়া যাবে। এমনই জানিয়েছে কোম্পানি। Galaxy Z Flip4 Bespoke Edition-এর প্রি-বুকিং করলে, গ্রাহকরা নির্দিষ্ট অফারের ওপর ২০০০ টাকার একটি স্লিম ক্লিয়ার কভার পাবেন। লাইভ কমার্সে বিশেষ অফার ১৭ আগস্ট পর্যন্ত বৈধ থাকবে।

বিশ্বব্যাপী এখন Galaxy Z Flip4-এর দামা রাখা হয়েছে ১০০০ ডলার। সেখানে Galaxy Z Fold4 পাবেন ১৭৮০ ডলারে। এর জন্য ১০ অগাস্ট থেকে প্রি-অর্ডার শুরু হয়েছে। ২৬ অগস্ট থেকে নির্বাচিত দেশগুলিতে ফোন বাজারে পাওয়া যাবে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে কঠিন ফোল্ডেবল ফোন হিসেবে ধরা যেতে পারে Flip4 ও Fold4 ফোনকে। এদের কভার স্ক্রিনে ও পিছনের গ্লাসে এক্সক্লুসিভ কর্নিং গরিলা গ্লাস ভিকটাস+ সহ আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম ও হিঞ্জ কভার দিয়েছে কোম্পানি।

Samsung Galaxy Z Flip 4 বুধবার গ্যালাক্সি ইভেন্টে লঞ্চ করা হয়েছে। আগেই এই ফোনের একাধিক ফাঁস ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন টেক সাইটে।  নতুন ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen প্রসেসরে চলে। এটি গত বছরের গ্যালাক্সি জেড ফ্লিপ 3-এর উত্তরসূরি হিসেবে বাজারে এনেছে কোম্পানি। এতে স্যামসাংয়ের আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে একটি জল-প্রতিরোধী IPX8 বিল্ড কোয়ালিটি রয়েছে। Galaxy Z Flip 4-এর ডিসপ্লে ও পিছনের গ্লাসে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাসের সুরক্ষা রয়েছে। ফ্লেক্স মোড ছাড়াও এখানে অ্যাপগুলি স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ করা স্ক্রিনের সঙ্গে কাজ করে। Samsung Galaxy Z Flip 4-এ ফটো ও ভিডিও হ্যান্ডসফ্রিতে তোলার জন্য FlexCam বৈশিষ্ট্য রয়েছে। এই ফোনে একটি ৩৭০০ এমএএইচ ব্যাটারি পাবেন। 

আরও পড়ুন :Samsung Galaxy Event: ৭.৬ ইঞ্চির ডিসপ্লে, জেড ফোল্ড ৪ নিয়ে এল স্যামসাং, জেনে নিন দাম ও স্পেকস

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget