এক্সপ্লোর

Smartphone Under Rs 10000: ১০ হাজার টাকার কমে ভারতে হাজির নতুন অ্যান্ড্রয়েড ফোন, রয়েছে আইফোনের ফিচার !

Budget Smartphone: এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকেই অনলাইনে কেনা যাবে আইটেল জেনো ১০ ফোন।

Smartphone Under Rs 10000: আইটেল সংস্থা ফের সস্তায় একটি স্মার্টফোন লঞ্চ করেছে ভারতে। এই ফোনের নাম আইটেন জেনো ১০। এই ফোনে রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর চিপসেট রয়েছে। র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে ভার্চুয়াল ভাবে। র‍্যাম এক্সপ্যানশন ফিচার রয়েছে এই ফোনে। আইটেল জেনো ১০ ফোন দুটো রঙে লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আইফোনের মতো ডায়নামিক বার ফিচার রয়েছে আইটেল সংস্থার এই বাজেট স্মার্টফোনে যেখানে নোটিফিকেশন দেখতে পাবেন ইউজাররা। ফ্রন্ট ক্যামেরা কাট আউটের চারপাশেই রয়েছে এই ডায়নামিক বার ফিচার। 

ভারতে আইটেল জেনো ১০ ফোনের দাম 

এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৬৪৯৯ টাকা। এক্সক্লুসিভ ভাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকেই অনলাইনে কেনা যাবে আইটেল জেনো ১০ ফোন। ফ্যান্টম ক্রিস্টাল এবং ওপাল পার্পল- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইটেল সংস্থার নতুন বাজেট ফোন। অ্যামাজন থেকে এই ফোন কেনার সময় ক্রেতারা ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। 

আইটেল জেনো ১০ ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ৬.৫৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং এখানে এইচডি প্লাস রেজোলিউশনের ছবি দেখা যাবে। 
  • আইটেল জেনো ১০ ফোনের ডায়নামিক বার ফিচারে ইউজাররা ব্যাটারি চার্জিং, ইনকামিং কল অ্যালার্ট- এই জাতীয় নোটিফিকেশন দেখতে পাবেন। সেলফি ক্যামেরা কাট আউটের চারপাশের এলাকায় এই ডায়নামিক বার ফিচার রয়েছে। 
  • এই ফোনের র‍্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে বলে জানা গিয়েছে। ৬৪ জিবি স্টোরেজ রয়েছে আইটেল জেনো ১০ ফোন। এছাড়াও একটি অক্টা-কোর চিপসেট রয়েছে যার নির্দিষ্ট নাম জানা যায়নি। 
  • আইটেল জেনো ১০ ফোনে এআই যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর পাবেন। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ইউজারদের অথেনটিফিকেশনের জন্য। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট। ইউজাররা আরও পাবেন ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি পোর্ট- এইসব কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট। 
  • আইটেল জেনো ১০ ফোনের রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ওজন প্রায় ১৮৬ গ্রাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget