এক্সপ্লোর

Lava Phones: ৮ হাজার টাকার কমে নতুন ফোন হাজির ভারতে, রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি, কী কী ফিচার রয়েছে?

Lava Smartphones: লাভা বোল্ড এন২ ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভারতে এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। ২৭ ফেব্রুয়ারি থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে।

Lava Phones: ভারতে লঞ্চ হয়েছে লাভা বোল্ড এন২ ফোন। লাভা ভারতের নিজস্ব সংস্থা। নয়ডার এই কোম্পানি এর আগেও অনেক ফোন লঞ্চ করেছে দেশে। সস্তার ফোন লঞ্চ করে এই সংস্থা। বেশিরভাগই বাজেট সেগমেন্টের মডেল। এমনকি লাভা সংস্থার ৫জি ফোনের দামও সাধ্যের মধ্যেই থাকে, আকাশছোঁয়া নয়। এবারও একটি বাজেট ফোনই লঞ্চ করেছে লাভা সংস্থা। লাভা বোল্ড এন২ ফোনে রয়েছে Unisoc SC9863A চিপসেট। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এটি একটি dust and splash resistance ডিভাইস, অর্থাৎ ফোন সহজে জলে এবং ধুলোয় নষ্ট হবে না। লাভা বোল্ড এন২ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। ফোনের ব্যাক প্যানেলে মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে, সেটি ১৩ মেগাপিক্সেলের। চৌকো আকৃতিক রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে লাভা বোল্ড এন২ ফোনের ব্যাক প্যানেলে। 

ভারতে এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। ২৭ ফেব্রুয়ারি থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে। দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ক্রেতাদের জন্য বাড়ির দোরগোড়ায় বিনামূল্যের পরিষেবাও দেবে লাভা কোম্পানি।

এই ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। এছাড়াও পাবেন Android 15 Go- এর সাপোর্ট। ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা ইউজারদের নিরাপত্তায় কাজে লাগে এবং ফোন থাকবে সুরক্ষিত। 

Lava Yuva Star 3 ফোন 

সম্প্রতি ভারতে এই ফোনটিও লঞ্চ হয়েছে। এই ফোন ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ নিয়ে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার দাম ৭৪৯৯ টাকা। দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। অফলাইন, অনলাইন দু'ভাবেই কেনা যাবে এই ফোন। মার্চ মাস থেকে শুরু হবে বিক্রি। Indus Black এবং Siachen White - এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva Star 3 ফোন। এটি একটি বাজেট ফোন। Lava Yuva Star 3 ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এই ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। Lava Yuva Star 3 ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্স ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। গত বছর অর্থাৎ ২০২৫ সালের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল Lava Yuva Star 2 ফোন। এবার লঞ্চ হয়েছে তারই সাকসেসর মডেল Lava Yuva Star 3 ফোন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget