এক্সপ্লোর

Smartphones Under Rs 15000: বছরশেষে দেশে সস্তায় ৫জি ফোন আনল রিয়েলমি, লঞ্চ হল কোন মডেল? দাম কত

Realme Phones: মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে রিয়েলমি সি সিরিজের এই ৫জি ফোনে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। 

Smartphones Under Rs 15000: রিয়েলমি সি৮৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ডিসেম্বরের শুরু থেকেই আরম্ভ হবে বিক্রি। রিয়েলমির এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, ৫০ ঘণ্টার কলিং, ১৪৫ ঘণ্টার মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাবেন ইউজাররা। মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে রিয়েলমি সি সিরিজের এই ৫জি ফোনে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন। 

ভারতে রিয়েলমি সি৮৫ ৫জি ফোনের দাম কত, কবে থেকে শুরু হবে বিক্রি, কেনা যাবে কোথা থেকে 

এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে এই ফোন কিছুটা কম দামে কেনা যাবে। বেস মডেল পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকা। আর আরেকটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৬,৪৯৯ টাকায়। ১ ডিসেম্বর থেকে রিয়েলমি সি৮৫ ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। রিয়েলমির অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। 

রিয়েলমি সি৮৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • ৬.৮ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে। সেখানে এইচডি প্লাস রেজোলিউশন সাপর্ট পাবেন ইউজাররা। এর উপর সুরক্ষার জন্য থাকবে কর্নিং গ্লাস প্রোটেকশন লেয়ার। রিয়েলমি সি৮৫ ৫জি ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ (সর্বোচ্চ)। 
  • এই ফোনের ৬ জিবি ইনবিল্ট র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে ভার্চুয়াল ভাবে। ডায়নামিক র‍্যাম ফিচারের সাহায্যে ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। রিয়েলমির দাবি, এই ফোনে একসঙ্গে ১৭টি অ্যাপ চালানো যাবে। ফোন নাগাড়ে ব্যবহারের পর যাতে গরম হয়ে না যায়, তার জন্যে থাকবে ভেপার চেম্বার। 
  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফলে ধুলো ও জলে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন সহজে নষ্ট হবে না। 
  • ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে রিয়েলমির এই ফোনে ৪৫ ওয়াটের SuperVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ২১৫ গ্রাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget