এক্সপ্লোর

Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

Applications: কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন জানান, বিষয়টি সরকারের নজরে আসার পর সংশ্লিষ্ট অ্যাপগুলি অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলার পদক্ষেপ নেওয়া হয়েছে।

কলকাতা: দূর থেকেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারিচালিত ই-রিকশা। আর এই কাজ করতে সক্ষম কয়েকটি অ্যাপ্লিকেশন। এবার এই ৩ অ্যাপ্লিকেশনকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপগুলির মাধ্যমে ব্লুটুথ ব্যবহার করে কিছু ই-রিকশার ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা BMS -এর সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। আর তারপর গাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া যায়। আর এভাবেই মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হচ্ছিল ই-রিকশা। এই অভিযোগ সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।         

আরও পড়ুন: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের

শুক্রবার সিআইআই সাইবার সিকিউরিটি সম্মেলনের ফাঁকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন জানান, বিষয়টি সরকারের নজরে আসার পর সংশ্লিষ্ট অ্যাপগুলি অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলার পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে সরকারি সূত্র জানায়, BAT-BMS, Lossigy এবং Epoch-i-ion নামে তিনটি অ্যাপের বিরুদ্ধে এই নির্দেশ জারি করা হয়েছে।         

এই ঘটনার পর অ্যাপ স্টোরগুলিকেও আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সরকারের মতে, কোনও অ্যাপ প্ল্যাটফর্মে প্রকাশের আগে তার নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে যাচাই করা উচিত, যাতে ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীদের কাছে পৌঁছতে না পারে।         

আরও পড়ুন: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে ব্লুটুথ-সক্ষম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে সংযুক্ত হয়ে কিছু ব্যক্তি দূর থেকেই ই-রিকশা বন্ধ করে দিচ্ছেন। এই ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি সরকারও বিষয়টি খতিয়ে দেখতে পরিবহণ দফতরকে তদন্তের নির্দেশ দিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ধরনের অ্যাপ মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারির ভোল্টেজ, তাপমাত্রা ও অন্যান্য তথ্য পর্যবেক্ষণের জন্য তৈরি। কিন্তু কিছু কম নিরাপত্তাসম্পন্ন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে পাসওয়ার্ড বা অথেন্টিকেশনের ব্যবস্থা না থাকায় অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। অভিযোগ, এর ফলে কিছু ই-রিকশা মাঝরাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে এবং চালকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই ঘটনার পর ইলেকট্রিক ভেহিকলে সাইবার নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।         

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget