এক্সপ্লোর

Smartphones Users Data: দিনে ৬ ঘণ্টা মোবাইলে সময় দেয় এই দুই দেশ, ভারতের অবস্থা কী ?

Mobile Users In India: দিনে দিনে বদলে যাচ্ছে পরিস্থিতি। প্রতি বছর গড়ে আরও বেশি সময় মোবাইলে দিচ্ছেন ব্যবহারকারীরা।

Mobile Users In India: দিনে দিনে বদলে যাচ্ছে পরিস্থিতি। প্রতি বছর গড়ে আরও বেশি সময় মোবাইলে দিচ্ছেন ব্যবহারকারীরা। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে 'মোবাইল অ্যাপ অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম'-এর বিশেষ সমীক্ষায়।  

Smartphones Users Data: কী বলছে এই সমীক্ষা ?
অ্যাপ অ্যানির নতুন গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীরা ২০২১ সালে প্রতিদিন গড়ে ৪.৭ ঘণ্টা তাদের ডিভাইস ব্যবহার করেছেন। ২০২০ সালে এই ব্যবহারের গড় সময় ছিল ৪.৫ ঘণ্টা। ২০১৯ সালে এই সময় ছিল ৩.৭ ঘণ্টা। সমীক্ষা বলছে, চলতি বছরের জুন ত্রৈমাসিকে (Q2) ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীরা ইতিমধ্যে অ্যাপে দিনে ৪ ঘণ্টার বেশি সময় ব্যয় করেছেন। আগামী দিনে এই গড় সময় অনেকটাই বেড়ে যাবে।

Mobile Users Data: কোভিডের পর কি বেড়েছে ব্যবহার ? 
মোবাইল অ্যাপ অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম অ্যাপ অ্যানির গবেষণায় দেখা গিয়েছে, লকডাউনের সময় মোবাইলে অতিরিক্ত সময় কাটাতেন ব্যবহারকারীরা। যদিও কোভিড পরবর্তী পর্যায়েও কোনওভাবেই তাদের মোবাইলের ব্যবহার কমেনি। পরিসংখ্যান বলছে, ব্যবহারকারীদের স্মার্টফোনে ব্যয় করা সময় আগের থেকে দ্বিগুণ হয়েছে। 

Smartphones Users Data: কোন দেশ কত ঘণ্টা মোবাইলে ? 
সমীক্ষা রিপোর্ট বলছে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রাজিলের গ্রাহকরা এখন মোবাইল অ্যাপে দিনে ৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন। সেখানে মোট ১৩টি অঞ্চলের ব্যবহারকারীরা (ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, রাশিয়া, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন) এখন প্রতিদিন ৪ ঘণ্টার বেশি সময় গড়ে মোবাইলে ব্যবহার করে। দিন-দিন বেড়েই চলেছে এই দৈনিক ব্যবহারের সময়।

Mobile Users Data: এই দেশগুলিতে বিশেষ প্রভাব 
রিপোর্টে দেখা গিয়েছে, এই অঞ্চলগুলি মোবাইল ব্যবহারে বিশেষ নজর কেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত দুই বছরে সিঙ্গাপুরে মোবাইল ব্যবহারের সময় ৪.১ থেকে ৫.৭ ঘণ্টা হয়েছে। অস্ট্রেলিয়ায় এই সংখ্যাটা ৩.৬ ঘণ্টা থেকে ৪.৯ ঘণ্টা হয়েছে। উভয় দেশেই মোবাইলে সময় ব্যয়ের গড় ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ভারত শীর্ষ ২০টি মোবাইল বাজারের মধ্যে দ্বিতীয় ছিল। প্রায় ২৭ বিলিয়ন অ্যাপ ডাউনলোড হয়েছে ভারতে থেকে। 

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget