এক্সপ্লোর

Electric Cycle: ১০ টাকায় ৫০ কিলোমিটার ভ্রমণ! তাক লাগানো ইলেকট্রিক সাইকেল তৈরি দেশে

ইলেকট্রিক মোটর, ব্যাটারি কন্ট্রোলার এবং ব্রেক কাটার সুইচ ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলবে এই আবিষ্কৃত যান।

কলকাতা: দেশে পেট্রোল-ডিজেলের দাম সেঞ্চুরি পেরোনোর পর থেকেই ওলা-উবার থেকে বাস, অটো ভাড়া বেড়েছে টিকিটের। খরচ বেড়েছে যাতায়াতে। এখন এই বাজারেই যদি শোনা যায় ৫০ কিলোমিটার ভ্রমণ করতে পারবেন মাত্র ১০ টাকায়, চোখ কপালে ওঠারই কথা! ভিত্তিহীন বলেও মনে হতে পারে।

কিন্তু এ তথ্য সত্যি। জ্বালানির জ্বালা জুড়োতে এবার অবাক করা ইলেকট্রিক সাইকেল তৈরি করলেন তামিলনাড়ুর ৩৩ বছর বয়সী এস ভাস্করন। যে যানে চেপেই ৫০ কিলোমিটারের সুদীর্ঘ পথ অতিক্রম করা যাবে তাও মাত্র ১০ টাকায়। 

তামিলনাড়ুর ভিল্লুপুরমের পাকামেদু গ্রামের বাসিন্দা এস ভাস্করন মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন। কোভিডে গত বছরই চাকরি হারিয়েছেন। অগত্যা আয়ের রাস্তা বাছতে কৃষিকাজেই মন দিয়েছিলেন। কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাত্র মাঠের বাইরে ব্যস্ত থাকতেন নানা রকমের ইলেকট্রিক স্কুটার ও সাইকেল তৈরি নিয়ে। 

এরপর হঠাৎই একদিন মাথায় খেলে যায় উদ্ভাবনী চিন্তার ঝলক। ২ হাজার টাকায় কেনা নিজের পুরোনো সাইকেলকেই ইলেকট্রিক স্কুটারে বদলে দেওয়ার ভাবনা আসে ভাস্করনের। 

ব্যস! যেমন ভাবা তেমন কাজ। প্রায় ১৮ হাজার টাকার যন্ত্রপাতি এবং সাইকেল পার্টস কিনে ফেলেন ভাস্করন। শুরু করে দেন ই-সাইকেল তৈরির কাজ। তবে তৈরির আগে নানা গবেষণাও করেন তিনি। এরপর এই ই-সাইকেলটি তৈরি করতে মোট খরচ হয় ২০ হাজার টাকা। যদিও এই সাইকেল তৈরিতে কোনও ভারী যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি। 

নিজের তৈরি এই সাইকেল প্রসঙ্গে ভাস্করন বলেন যে, এই সাইকেলে একটি ইলেকট্রিক মোটর, ব্যাটারি কন্ট্রোলার এবং ব্রেক কাটার সুইচ ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলবে এই নয়া আবিষ্কৃত যান।

দেশে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া। খরচ বাঁচাতে সাধারণ মানুষ এখন ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ির দিকেই। বেশ কিছু সংস্থা ইলেকট্রিক বা ব্যাটারি চালিত গাড়ি বাজারে আনার দিকে ঝুঁকেছে। সেখানে ভাস্করনের ই-সাইকেল কম খরচে যাতায়াতের মাধ্যম হয়ে উঠতে পারে বৈকি!

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget