এক্সপ্লোর

Earphones: কী কী নিয়ম মেনে চললে আপনার ইয়ারফোন দীর্ঘদিন ঠিকভাবে কাজ করবে? রইল সহজ কিছু টিপস

Tech Tips: ফোন কিংবা অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের মতো ইয়ারফোনও পরিষ্কার করা দরকার। কারণ ইয়ারফোনের যে অংশ দিয়ে শব্দ শোনা যায় সেখানে ধুলো জমে ডিভাইস খারাপ হয়ে যেতে পারে।

Earphones: ইয়ারফোন (Earphones) এখন প্রায় সকলেরই নিত্যসঙ্গী। বিশেষ করে সফরের সময় গান শোনা প্রায় সকলেরই অভ্যাসে পরিণত হয়েছে। এছাড়াও অফিসের মিটিংয়ে যদি রাস্তাঘাটে থাকাকালীন যুক্ত হতে হয় তাহলেও ভরসা সেই ইয়ারফোন (Headphones)। এখন বাজারে বিভিন্ন ধরনের ইয়ারফোন পাওয়া যাবে। ওয়্যারড ইয়ারফোন, ওয়্যারলেস হেডসেট, ব্লুটুথ ইয়ারফোন, ইয়ারবাডস- ইত্যাদি। সব ধরনের ইয়ারফোনই সাবধানে রাখলে এবং কিছু নিয়ম মেনে যত্ন করলে অনেকদিন পর্যন্ত ভালভাবে কাজ করবে। কীভাবে আপনার হেডফোন যত্নে রাখতে পারেন, দেখে নিন সহজ কিছু টিপস। 

  • ইয়ারফোন কেনার সময় দেখবেন তা বেঁধে রাখার জন্য ব্যান্ড জাতীয় একটা জিনিস থাকে। এই জিনিসটি যত্ন করে রাখবেন। ইয়ারফোন বেঁধে রাখতে পারলে তা জড়িয়ে যাবে না। এর ফলে ইয়ারফোনের তার মাঝখান থেকে কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার যে সমস্যা তা দেখা যাবে না। ফলে অনেকদিন টিকবে আপনার ইয়ারফোন। মূলত ওয়্যারড ইয়ারফোনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। 
  • ফোন কিংবা অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের মতো ইয়ারফোনও পরিষ্কার করা দরকার। কারণ ইয়ারফোনের যে অংশ দিয়ে শব্দ শোনা যায় সেখানে ধুলো জমে ডিভাইস খারাপ হয়ে যেতে পারে। অতএব সতর্ক থাকা প্রয়োজন। কান পরিষ্কার করার বাডসের মাথায় অল্প তুলো লাগিয়ে এবং সামান্য স্পিরিট বা নেলপলিশ রিমুভার দিয়ে ইয়ারফোন পরিষ্কার করে নিতে পারেন। তবে স্পিরিট বা রিমুভার খুব সামান্য পরিমাণে দিতে হবে।
  • বর্ষার দিনে জল থেকে ইয়ারফোন রক্ষা করার জন্য সুরক্ষার স্বার্থে পাউচের মধ্যে রাখুন ইয়ারফোন। এর ফলে জলে ভিজে ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। প্লাস্টিকের এই পাউচ আজকাল সহজেই কিনতে পাওয়া যায়। 
  • রাস্তাঘাটে ইয়ারফোন ব্যবহারের সময় সতর্ক থাকুন। আচমকা টান পড়লে ওয়্যারড ইয়ারফোনের তার ছিঁড়ে বা কেটে যেতে পারে। যাঁদের রাস্তাঘাটে চলাফেরার সময় ইয়ারফোন ব্যবহার করতে হয় তাঁদের জন্য ব্লুটুথ ইয়ারফোন এবং ইয়ারবাড আদর্শ ডিভাইস। 
  • ব্যাগের মধ্যে অনেকেই ইয়ারফোন সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বেরোন। এক্ষেত্রে ইয়ারফোন ওই ব্যান্ড জাতীয় জিনিস দিয়ে বেঁধে তারপর কোনও একটা পাউচের মধ্যে রাখা জরুরি। তাহলে ব্যাগের মধ্যে সহজে ইয়ারফোন খুঁজে পাওয়া যাবে এবং কোথাও কোনও টান লেগে ছিঁড়ে যাওয়ার বা ইয়ারফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 

আরও পড়ুন- ডিসেম্বরের শুরুতেই ভারতের বাজারে রেডমির নয়া ফোন, কী কী ফিচার থাকতে পারে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget