এক্সপ্লোর

Tech Tips: ট্যুইটার অ্যাকাউন্ট না থাকলেও দেখতে পাবে ট্যুইট! কীভাবে? শিখে নিন সহজ কৌশল

Twitter Hacks: নতুন নিয়ম অনুসারে, ট্যুইটার ব্লু সাবস্ক্রাইবাররা একদিনে ১০ হাজার পর্যন্ত ট্যুইটার পোস্ট দেখতে পাবেন। আনভেরিফায়েড ইউজাররা দেখতে পাবেন ১০০০ পোস্ট।

Tech Tips: কয়েকদিন আগেই ট্যুইটারে (Twitter) নতুন নিয়ম জারি করেছিলেন এলন মাস্ক (Elo Musk)। তিনি জানিয়েছিলেন যাঁদের ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account) নেই, তাঁরা আর ট্যুইট দেখতে পাবেন না। এই সমস্যারও সমাধান এসে গিয়েছে। ট্যুইটার অ্যাকাউন্ট না থাকলেও আপনি ট্যুইট দেখতে পাবেন। কিন্তু কীভাবে? এক্ষেত্রে ট্যুইটারের ওয়েব ভার্সানের সাহায্য নিতে হবে ইউজারদের। কারণ ট্যুইটারের ওয়েব ভার্সানে এখনও এই নতুন নিয়ম কার্যকর হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ট্যুইটারে প্রতিদিন আপনি কত ট্যুইট দেখতে পাবেন, তার উপরেও সীমাবদ্ধতা চালু করেছেন এলন মাস্ক। তবে ট্যুইটারের ওয়েব ভার্সানে এই লিমিট বা সীমাবদ্ধতা এখনও চালু হয়নি। অতএব ওয়েব ভার্সানে এখনও ইউজারদের জন্য কিছুটা সুবিধা রয়েছে। 

প্রতিদিন কত ট্যুইট দেখা যাবে মোবাইল ভার্সানে

নতুন নিয়ম অনুসারে, ট্যুইটার ব্লু সাবস্ক্রাইবাররা একদিনে ১০ হাজার পর্যন্ত ট্যুইটার পোস্ট দেখতে পাবেন। আনভেরিফায়েড ইউজাররা দেখতে পাবেন ১০০০ পোস্ট। আর নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সংখ্যাটা ৫০০। গতবছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন চলছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। 

ট্যুইটারে শেয়ার করা যাবে ৩ ঘণ্টার বেশি সময়ের ভিডিও

ট্যুইটারে যে দীর্ঘ সময়ের অর্থাৎ বড় ভিডিও আপলোড করা যাবে সেকথা আগেই জানিয়েছিলেন এলন মাস্ক। এর জন্য নতুন ফিচারও ইতিমধ্যেই চালু হয়েছে। এর আগে মে মাসে এলন মাস্ক ঘোষণা করেছিলেন ট্যুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা ২ ঘণ্টার বেশি সময়ের ভিডিও অর্থাৎ প্রায় ৮ জিবি সাইজের ভিডিও ট্যুইটারে শেয়ার বা আপলোড করতে পারবেন। সম্প্রতি শোনা গিয়েছে, এই মাইক্রোব্লগিং মাধ্যমে ৩ ঘণ্টার বেশি সময়ের ভিডিও শেয়ার বা আপলোড করা যাবে। 

ট্যুইটারের হাত ধরেই শুরু কর্মী ছাঁটাই

গতবছর ট্যুইটারের মালিকানা পাওয়ার পরেই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছিলেন এলন মাস্ক। বাদ যাননি উপরমহলের আধিকারিকরাও। এরপর ট্যুইটারের দেখাদেখি বিশ্বের প্রথম সারিতে থাকা তাবড় টেক সংস্থাগুলিও ব্যাপকহারে কর্মী ছাঁটাই শুরু করেছিল। এই তালিকায় নাম রয়েছে অ্যামাজন, গুগল, মেটা-র মতো সংস্থার। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরেও ট্যুইটার থেকে কর্মী ছাঁটাই হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। ট্যুইটারের বেশ কিছু অফিসও বন্ধ করা হয়েছে। ট্যুইটারের ভারতীয় কর্মীদের উপরেও কর্মী ছাঁটাইয়ের ভালই প্রভাব পড়েছে। 

আরও পড়ুন- রসুন খেলে ঝরবে মেদ, ভাল হবে হজমশক্তি, আর কী কী উপকার পাবেন?

সেরা শিরোনাম

Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget