এক্সপ্লোর

Techno Spark 7 Launch : বাজারে এল টেকনো স্পার্ক ৭ প্রো, ২৮ মে বিক্রি শুরু অ্যামাজনে

১০ হাজার টাকার মধ্যে তিনটে রেয়ার ক্যামেরা। সঙ্গে একাধিক ফিচার। ভারতের বাজারে নয়া ফোন আনল টেকনো। আগামী ২৮ মে অ্যামাজনে বিক্রি শুরু হবে Tecno Spark 7pro-র।

নয়া দিল্লি : ১০ হাজার টাকার মধ্যে তিনটে রেয়ার ক্যামেরা। সঙ্গে রয়েছে একাধিক ফিচার। ভারতের বাজারে নয়া ফোন আনল টেকনো। আগামী ২৮ মে অ্যামাজনে বিক্রি শুরু হবে Tecno Spark 7pro-র।

Tecno Spark 7pro-র দাম

নতুন মডেলের ৪ জিবি, ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা। পাশাপাশি এর ৬জিবি, ৬৪ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১০৯৯৯ টাকা। ক্রেতারা এসবিআই ক্রেডিট কার্ড থাকলে দামের ওপর অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এসবিআই-এর ইএমআই লেনদেনেও রয়েছে কিছু অফার। এ বিষয়ে ফোন অ্যাড টু কার্ট করলেই জানা যাবে বিস্তারিত। ২৮ মে থেকে অনলাইন শপিং সাইট অ্যামাজনে পাওয়া যাবে ফোনের দুই ভ্যারিয়েন্ট।

Tecno Spark 7pro-র স্পেসিফিকেশন

নতুন মডেলে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট ইন আইপিএস ডিসপ্লে দিয়েছে কোম্পানি। ফোনে দেওয়া হয়েছে ৯০ হার্টসের রিফ্রেশ রেট। ফোনের স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে মিডিয়াটেকের হিলিও জি-৮০ প্রসেসর। কোম্পানি দাবি করছে, ফোনের ৫০০০ হাজার এমএএইচের ব্যাটারি ৩৪ দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে। থাকবে ৩৫ ঘণ্টার কলিং টাইম। না থেমে ২৩ ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাক দেওয়ার ক্ষমতা রাখে এই ফোন।

ফোনের ক্যামেরা কেমন ?

নতুন মডেলে তিনটি রেয়ার ক্যামেরা দিয়েছে টেকনো স্পার্ক। যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এইচডি রেয়ার ক্যামেরা। এছাড়াও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা রয়েছে ফোনে। রয়েছে ২৪০ এফপিএস-এ স্লো মোশনে ভিডিয়ো তোলার সুবিধা। এখানেই শেষ নয়। ফোনে রয়েছে টাইম ল্যাপস, সুপার নাইড মোড, চারটে ফ্ল্যাশের মতো সুবিধা। যা ফোনের ক্যামেরা ক্যাপাসিটি আরও বাড়িয়ে দেয়।

ফোনের বিষয়ে ট্রানজিশন ইন্ডিয়ার সিইও অরিজিৎ তলাপাত্র জানান, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই Tecno Spark 7pro এনেছেন তাঁরা। কোম্পানির আশা, বড় ডিসপ্লে ভালো ক্যামেরা, উন্নত প্রসেসর গ্রাহকদের মন জয় করবে। প্রো লেভেল গেমাররাও এই ফোনে অখুশি হবেন না। 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget