এক্সপ্লোর

Tecno Camon 19 Pro 5G: টেকনো সংস্থার নতুন ৫জি ফোন লঞ্চ হল ভারতে, দেখুন দাম ও ফিচার

Tecno 5G Phone: টেকনো সংস্থার নতুন ৫জি ফোন Tecno Camon 19 Pro 5G লঞ্চ হয়েছে ভারতে।

Tecno Camon 19 Pro 5G: টেকনো সংস্থার নতুন ফোন Tecno Camon 19 Pro 5G লঞ্চ হয়েছে ভারতে। টেকনো (Tecno Mobile) সংস্থার এই ৫জি (5G Phone) ফোনে রয়েছে একাধিক আধুনিক ফিচার। যেমন টেকনো সংস্থার দাবি এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের কাস্টম ডিজাইন করা RGBW+ (G+P) সেনসর। এই প্রথম কোনও ফোনে এই ফিচার রয়েছে বলেও দাবি করেছে টেকনো সংস্থা। এছাড়াও এই ফোনের ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন এবং হাইব্রিট ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। অন্ধকার বা কম আলো কিংবা কোনও কম্পনের পরিস্থিতিতেও দুর্দান্ত ছবি তোলা যাবে এই ফিচারের সাহায্যে। এবার দেখে নেওয়া যাক Tecno Camon 19 Pro 5G ফোনের দাম ও বিভিন্ন ফিচার।

ভারতে Tecno Camon 19 Pro 5G ফোনের দাম ও উপলব্ধতা

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২১,৯৯৯ টাকা। Cedar Green এবং Eco Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন। ১২ অগস্ট থেকে বিভিন্ন অফলাইন স্টোরে এই ফোন পাওয়া যাবে।

Tecno Camon 19 Pro 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এর সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ এবং HiOS 8.6- এর সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এই র‍্যামের পরিমাণ আবার মেমোরি ফিউশন টেকনোলজির সাহায্যে ১৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • গেমিংয়ের সুবিধার জন্যে এই ফোনে রয়েছে HyperEngine 2.0 এবং Mali-G57 GPU ফিচার।
  • টেকনো সংস্থার এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এটি একটি RGBW+ (G+P) ফিচার যুক্ত সেনসর। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ২টো ক্যামেরা সেনসর। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোনের ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • Tecno Camon 19 Pro 5G ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার।

আরও পড়ুন- ভারতে ইনফিনিক্স হট ১২ ফোন লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে, দেখে নিন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget