এক্সপ্লোর

Smartphone: ব্যাক প্যানেলে লেদার ফিনিশ, তার উপর গ্রাফিতি, ভারতে হাজির টেকনোর নতুন ফোন

Tecno Camon 20 Avocado Art Edition: ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। তার দাম ১৫,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন।

Smartphone: ফোনের পিছনে রয়েছে লেদার ফিনিশ। তার উপরে রয়েছে embossed texture এবং গ্রাফিতি। এই embossed texture বলতে বোঝায় কাগজ বা অন্য কোনও উপকরণের উপর আঁকা থ্রিডি এফেক্টের ডিজাইন বা ছবি। সম্প্রতি টেকনো সংস্থার এমনই একটি ফোন লঞ্চ হয়েছে ভারতে। সবুজ রঙে এই ফোন হাজির হয়েছে ভারতের বাজারে। তার রেয়ার অর্থাৎ ব্যাক প্যানেলে রয়েছে লেদার ফিনিশ। আর তার উপরেই আঁকা রয়েছে বিশেষ ধরনের ডিজাইন। Tecno Camon 20 Avocado Art Edition - এর এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে। 

ভারতে Tecno Camon 20 Avocado Art Edition ফোনের দাম

৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। তার দাম ১৫,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। 

Tecno Camon 20 Avocado Art Edition ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ এবং HiOS 13.0 out-of-the-box - এর সাপোর্ট। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের RGBW প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর ও একটি QVGA টার্সিয়ারি ক্যামেরা সেনসর রয়েছে। ফোএর ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ৪জি ফোন। রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে এই ফোনে। 

ভারতে আসছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন

আগামী ১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৮৪ ৫জি ফোন। অনুমান করা হচ্ছে, মোটো জি৮২ ৫জি ফোনের সাকসেসর হিসেবে নতুন মডেল লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে মোটো জি৮২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ভারতে মোটো জি৮৪ ৫জি ফোনের দাম ২২ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে, মোটোরোলার আসন্ন ফোনের থাকতে চলেছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ (ইনবিল্ট) যুক্ত থাকতে পারে। মোটো জি৮৪ ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের আপডেট থাকতে পারে। এছাড়াও এই ফোন মার্শমেলো ব্লু, মিডনাইট ব্লু এবং ভিভা ম্যাজেন্টা- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও মোটো জি৮৪ ৫জি ফোনে থাকতে পারে একটি ভেগান লেদার ফিনিশ। 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget