এক্সপ্লোর

Foldable Smartphone: টেকনো কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে এই মডেলে?

Tecno Phantom V Flip 5G: এর আগে টেকনো সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন ছিল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। চলতি বছর এপ্রিল মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল।

Foldable Smartphone: টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি (Tecno Phantom V Flip 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই নিয়ে দ্বিতীয় ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ করেছে টেকনো সংস্থা। এর আগে টেকনো (Tecno) সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন ছিল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। চলতি বছর এপ্রিল মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে দুটো রঙে। একটি গোলাকার আউটার ডিসপ্লে এবং রেয়ার ক্যামেরা ইউনিট নিয়ে লঞ্চ হয়েছে নতুন ফোল্ডেবল ফোন। 

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফোনের দাম

Iconic Black এবং Mystic Dawn- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার দ্বিতীয় ফোল্ডেবল ফোন। একটিই ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছে। সেখানে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। আর্লি বার্ড সেলে এই ফোনের দাম ভারতে ৪৯,৯৯৯ টাকা। পয়লা অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে এবং কেনা যাবে অ্যামাজন থেকে। 

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফ্লেক্সিবল AMOLED ইনার ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি সার্কুলার AMOLED কভার প্যানেল। সেখানে আবার রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। ১.৩২ ইঞ্চির একটি স্ক্রিন রয়েছে এই ডিসপ্লের মধ্যে। ইউজাররা কভার স্ক্রিনের সাহায্যে মেসেজের রিপ্লাই দিতে পারবেন। 
  • টেকনো সংস্থার এই ফোল্ডেবল ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০৫০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি UFS 3.1 ইনবিল্ট স্টোরেজ। Android 13.5- এর সাপোর্ট রয়েছে এই ফোনে। দু'বছরের জন্য অপারেটিং সফটওয়্যার এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
  •  টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ clamshell ফোল্ডেবল ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১৩ মেগাপিক্সেলের আরও একটি সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত) রয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড ফ্ল্যাশ লাইট ইউনিট। প্রাইমারি ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোল্ডেবল ফোনে ৪০০০ এমএএইচ বায়টারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ৫জি, ওয়াই-ফাই ৬, এনএফসি, ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে। 

আরও পড়ুন- শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ২২ মিনিটে, ভিভো টি২ প্রো ৫জি ফোনে আর কী কী চমক রয়েছে?

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget