এক্সপ্লোর

Tecno Phantom X2 5G: নতুন বছরের শুরুতেই ভারতে হাজির নয়া ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? দামই বা কত

5G phone: টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর ও ২ মেগাপিক্সেলের আর একটি ক্যামেরা সেনসর।

Tecno Smartphone: নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি (Tecno Phantom X2 5G) ফোন। টেকনো সংস্থার এই ৫জি ফোনে (5G Phone) রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ বেসড HiOS 12.0- এর সাপোর্ট। টেকনো ফ্যান্টম এক্স ২ ৫জি ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ও OIS সাপোর্ট। আগামী ৯ জানুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। তার আগে থাকছে প্রি-অর্ডার করার ব্যবস্থাও। Moonlight Silver এবং Stardust Grey- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। এই ফোনের রিটেল প্রাইস ৫১,৯৯৯ টাকা। তবে ছাড় দেওয়ার পর এই ফোনের দাম ভারতে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। 

টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম। এই ফোনে রয়েছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর ও ২ মেগাপিক্সেলের আর একটি ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে সেট করা রয়েছে সেলফি ক্যামেরা সেনসর। 
  • টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। এই ফোনে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। এমনটাই দাবি করেছে টেকনো সংস্থা। 

Samsung Galaxy F04: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের এই নতুন ফোন লঞ্চ করতে চলেছে আগামী ৪ জানুয়ারি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের তরফে একটি মাইক্রোসাইটে এই তথ্য জানা গিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বাজেট স্মার্টফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। জানা গিয়েছে, স্যামসাংয়ের এই ফোনে থাকবে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে একটি গ্লসি ডিজাইন। আগেই শোনা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি রেঞ্জের এই ফোনের দাম থাকবে মাঝামাঝি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের দাম হতে পারে ৮০০০ টাকার কম। Jade Purple এবং Opal Green- এই দুই রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন। স্যামসাংয়ের এন্ট্রি লেভেল এই স্মার্টফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকার কথা রয়েছে। এর পাশাপাশি দুটো অপারেটিং সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এই ফোনে। ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনে থাকতে পারে ভার্চুয়াল র‍্যামের ফিচারও। ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব র‍্যামের পরিমাণ। এছাড়াও স্যামসাংয়ের এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তার সঙ্গে LED ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশে থাকবে গ্লসি ডিজাইন। 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget