এক্সপ্লোর

Tecno Phones: ১০ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে?

Tecno Pop 9 5G: টেকনো পপ ৯ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।

Tecno Phones: ভারতে লঞ্চ হয়েছে টেকনো (Tecno Phones) সংস্থার বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। অর্থাৎ এই ফোনের দাম সাধ্যের মধ্যেই রয়েছে। তবে দাম অন্যান্য ফোনের তুলনায় কম হলেও ফিচারে কোনও কমতি দেখা যাবে না ফোনে। টেকনো পপ ৯ ৫জি ফোন (Tecno Pop 9 5G) লঞ্চ হয়েছে দেশে। কেনা যাবে ১০ হাজার টাকার কম দামে। এই বাজেট ৫জি ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। আপাতত প্রি-বুকিংয়ের জন্য এই ফোন উপলব্ধ হয়েছে। ফোনের বিক্রি শুরু হবে অক্টোবর মাস থেকে। টেকনো পপ ৮ ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হয়েছে টেকনো পপ ৯ ৫জি ফোন। 

ভারতে টেকনো পপ ৯ ৫জি ফোনের দাম কত 

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯৪৯৯ টাকা। অন্যদিকে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। বর্তমানে টেকনো পপ ৯ ৫জি ফোনের প্রি-বুকিং করা যাচ্ছে অ্যামাজন থেকে। আর আগামী ৭ অক্টোবর এই ফোনের বিক্রি শুরু হবে। মাত্র ৪৯৯ টাকা টোকেন অ্যামাউন্টের পরিবর্তে এই ৫জি ফোনের প্রি-বুকিং করা যাবে। ফোন কেনার পর এই টাকা অ্যামাজন পে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। 

টেকনো পপ ৯ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে টেকনো পপ ৯ ৫জি ফোনে। এই ফোনে একটি এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর যার রঙে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৪৮ মেগাপিক্সেলের একটিই ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। 
  • এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার। এখানে Dolby Atmos সাপোর্ট যুক্ত রয়েছে। 
  • টেকনো পপ ৯ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 
  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এই ফোনে ৫জি ফোনের ওজন প্রায় ১৮৯ গ্রাম। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ভিভো-র নতুন ৫জি ফোন, ক্যামেরায় রয়েছে আকর্ষণীয় ফিচার, দাম কত? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget