এক্সপ্লোর

Tecno Pova Neo 2: ৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হতে পারে টেকনো পোভা নিও ২ ফোন

Tecno Smartphone: গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও টেকনো পোভা নিও ২ ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।

Tecno Pova Neo 2: আন্তর্জাতিক বাজারের পাশপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে টেকনো (Tecno Smartphone) সংস্থার নতুন ফোন টেকনো পোভা নিও ২ (Tecno Pova Neo 2)। তবে নতুন এই ৪জি ফোন (4G Phone) কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। যদিও এই ফোন লঞ্চের কথা নিশ্চিত ভাবে জানিয়েছে টেকনো সংস্থা। পাশাপাশি টেকনো পোভা নিও ২ ফোনের সম্ভাব্য রঙ এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, টেকনো সংস্থার এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। এর পাশাপাশি শোনা যাচ্ছে, টেকনো পোভা নিও ২ ফোনে একটি ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেল অর্থাৎ পিছনের অংশে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। জনপ্রিয় টিপস্টার পারস গগলানি সম্প্রতি ট্যুইটারে দাবি করেছেন যে টেকনো পোভা নিও ২ ফোন Cyber Blue এবং Uranolith Gray- এই দুই রঙে লঞ্চ হতে পারে। এর সঙ্গে সঙ্গে ওই টিপস্টারের দাবি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে টেকনো পোভা নিও ২ ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

টেকনো পোভা নিও ২ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে

এই ফোনে একটি ৬.৮২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে ১৬ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলসের সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। টেকনো পোভা নিও ২ ফোনে একটি ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। এই ফোন ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে এই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে ঘোষণা করেছে টেকনো সংস্থা। কিন্তু ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিন জানা যায়নি। 

টেকনো পোভা নিও

চলতি বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা নিও ফোন। সম্ভবত তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা নিও ২ ফোন। ভারতে টেকনো পোভা নিও ফোন লঞ্চ হয়েছিল ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। ফোনের দাম ছিল ১২,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর এবং একটি কোয়াড এলইডি ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget