এক্সপ্লোর

Feature Phone: ভারতে দু'টি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে Itel, দাম কত?

Itel Feature Phone: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Itel Magic X এবং Itel Magic X Play- এই দুই ফিচার ফোন। দেখে নিন দাম ও ফিচার।

Feature Phone: স্মার্টফোনের (Smartphone) দৌলতে ভারতে ফিচার ফোনের (Feature Phone) বাজার অনেকটাই কমেছে। কিন্তু তার মধ্যেও বেশ কিছু সংস্থা ভারতে ফিচার ফোন লঞ্চ করছে ইদানীং। এই তালিকায় নাম রয়েছে নোকিয়ার মতো সংস্থা। এবার সেই দলেই নাম জুড়ল Itel সংস্থার। সম্প্রতি এই কোম্পানিও ভারতে দুটো ফিচার ফোন লঞ্চ করেছে। স্মার্টফোনের তুলনায় এইসব ফিচার ফোনের দাম অনেকটাই কম। তাই সার্বিক ভাবে চাহিদা কমলেও এখনও কিছু মানুষের মধ্যে এইসব ফিচার ফোনের চাহিদা রয়েছে বেশ ভালই। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Itel সংস্থার দু'টি ফিচার ফোন Itel Magic X এবং Itel Magic X Play। এই দুই ফিচার ফোনেই রয়েছে 4G VoLTE সাপোর্ট। এছাড়াও যুক্ত রয়েছে LetsChat ফিচার। এর সাহায্যে ইউজার আনলিমিটেড ভয়েস মেসেজ পাঠাতে পারবেন এবং যুক্ত হতে পারবেন গ্রুপ চ্যাটে। এর পাশাপাশি Itel সংস্থার এই দুই ফিচার ফোনে রয়েছে Boomplay মিউজিক অ্যাপ। এর সাহায্যে ইউজাররা অনলাইন মিউজিক লাইব্রেরির অ্যাকসেস পাবেন। এর সঙ্গে ১০ মিলিয়ন ফ্রি মিউজিক ট্র্যাক থাকবে। Itel Magic X এবং Itel Magic X Play- এই দুই ফোনে ২০০০ পর্যন্ত কনট্যাক্ট সেভ রাখা সম্ভব। আইকনের মাধ্যমে এই সমস্ত কনট্যাক্ট সেভ রাখা যাবে। ১২টি আঞ্চলিক ভাষার সাপোর্টও থাকছে এই দুই ফিচার ফোনে। 

Itel Magic X এবং Itel Magic X Play- এই দুই ফোনের দাম এবং উপলব্ধতা

ভারতে Itel Magic X ফোনের দাম ২২৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক এবং পার্ল হোয়াইট- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel Magic X ফোন। অন্যদিকে, Itel Magic X Play ফোনের দাম ভারতে ২০৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক এবং মিন্ট গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। বিভিন্ন অনলাইন এবং রিটেল স্টোর থেকে খুব তাড়াতাড়িই কেনা যাবে এই দুই ফোন। 

এবার দেখে নেওয়া যাক Itel Magic X এবং Itel Magic X Play- এই দুই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

জানা গিয়েছে, Itel Magic X Play ফোনে রয়েছে একটি ১.৭৭ ইঞ্চির TN ডিসপ্লে। অন্যদিকে Itel Magic X ফোনে রয়েছে একটি ২.৪ ইঞ্চির TN ডিসপ্লে। দুটো ফোনেই রয়েছে ডুয়াল সিম অর্থাৎ দুটো সিমের সাপোর্ট। এছাড়াও এই ফিচার ফোনগুলিতে রয়েছে Unisoc T107 চিপসেট। Itel সংস্থার এই দুই ফোনে রয়েছে VGA রেয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ। দুটো ফোনেই রয়েছে ৪৮ এমবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই দুই ফিচার ফোনের ফোনবুকে প্রায় ২০০০ কনট্যাক্ট সেভ রাখা যাবে। আইকন সমেত এইসব কনট্যাক্ট সেভ করা সম্ভব। এর পাশাপাশি প্রায় ৫০০ এসএমএস টেক্সট এবং প্রায় ২৫০ এমএমএস টেক্সট সংগ্রহে রাখার মতো স্টোরেজ স্পেস রয়েছে। Itel সংস্থার এই দুই ফিচার ফোনে রয়েছে 4G VoLTE, wireless FM, Bluetooth v4.2- এই সমস্ত কানেক্টিভিটি ফিচার। এছাড়াও রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। আর আগে থেকেই ইনস্টল করা রয়েছে Boomplay এবং LetsChat- এই দুই অ্যাপ। Itel Magic X Play ফোনে রয়েছে ১৯০০ এমএএইচ ব্যাটারি এবং Itel Magic X ফোনে রয়েছে ১২০০ এমএএইচ ব্যাটারি। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল রেডমি নোট ১১এসই, দাম কত? কী কী ফিচার রয়েছে এই ফোনে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget