এক্সপ্লোর

Twitter: ট্যুইটারে হাজির হোয়াটসঅ্যাপ বাটন, কারা কী সুবিধা পাবেন?

Twitter Whatsapp Button: ট্যুইটারে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন। ট্যুইটের নীচেই এই আইকন দেখা যাবে। এর মাধ্যমে কারা কী ধরনের সুবিধা পাবেন দেখে নিন।

Twitter: মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে (Twitter) অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি নতুন ফিচার (Twitter Features) চালু চলেছে। এবার থেকে ট্যুইট সরাসরি হোয়াটসঅ্যাপে (Twitter Whatsapp Button) শেয়ার করা যাবে। ট্যুইটের নীচে হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া একটি আইকন যুক্ত হয়েছে। ভারতের ট্যুইটার ইউজাররাও এই সুবিধা পাবেন। তবে আইওএস ইউজারদের জন্য এই ফিচার চালু হয়নি। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই কেবলমাত্র ট্যুইটারে নীচে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন। এর ফলে মাত্র একবার ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা যে কাউকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ট্যুইট শেয়ার করা সম্ভব। আগের মতো আর লিঙ্ক কপি করে তারপর শেয়ারের ব্যাপার আর প্রয়োজন হবে না।

সাধারণ ভাবে ট্যুইটের নীচে যে শেয়ার অপশন থাকতে তার পরিবর্তেই যুক্ত হয়েছে এই হোয়াটসঅ্যাপ বাটন। বর্তমানে যে শেয়ার অপশন রয়েছে সেখানে ট্যাপ করলে একাধিক শেয়ারিং অপশন খুলে যেত ইউজারের চোখের সামনে। সেখানে ডিরেক্ট মেসেজের মাধ্যমে শেয়ারের অপশন আছে। এছাড়াও কপি লিঙ্ক, এমবেড, বুকমার্ক এবং বিভিন্ন মাধ্যমে শেয়ারের অপশন রয়েছে। নতুন হোয়াটসঅ্যাপ বাটনের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপে ট্যুইট শেয়ার করতে পারবেন মাত্র এক ক্লিকে। আপাতত ভারতে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই এই ফিচার চালু হতে চলেছে। আইওএস ভার্সানে ভারতে কবে এই ফিচার চালু হবে তা জানা যায়নি।

সম্প্রতি শোনা গিয়েছে ট্যুইটারে চালু হতে চলেছে ‘এডিট’ অপশন। বহুদিন ধরে এই ফিচারের আবেদন জানিয়েছিলেন ট্যুইটারিয়ানরা। অবশেষে তা চালু হতে চলেছে। এতদিন ট্যুইটারে কোনও এডিট অপশন ছিল না। অর্থাৎ ট্যুইট এডিট করা যেত না। এবার সেই ফিচারই চালু করতে চলেছে ট্যুইটার কর্তৃপক্ষ। অর্থাৎ ট্যুইট এডিট করার সুবিধা পাবেন ট্যুইটারিয়ানরা। তবে প্রাথমিক পর্যায়ে ‘ব্লু টিক’ অ্যাকাউন্ট হোল্ডাররা এই ফিচারের সুবিধা পাবেন। অর্থাৎ যেসব ট্যুইটারিয়ানের ব্লু টিক অ্যাকাউন্ট রয়েছে তাঁদের ক্ষেত্রে ট্যুইটারের এডিট অপশনের রোল আউট শুরু হবে।

শোনা গিয়েছে, ট্যুইট করার আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট পর পর্যন্ত ট্যুইট এডিটের সুযোগ পাওয়া যাবে। এডিটেড ট্যুইটের সঙ্গে অরিজিনাল ট্যুইটও দেখা যাবে। ফলে কী পরিবর্তন হয়েছে এবং কখন হয়েছে তা বোঝা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্যুইটারের ব্লু টিক অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে এডিট অপশনের রোল আউট শুরু হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে ট্যুইটারের এই নতুন ফিচার একটি দেশে প্রথম রোল আউট করা হবে। ধীরে ধীরে তা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য দেশে।

আরও পড়ুন- ভারতে আসছে মোটোরোলা Edge সিরিজের দু'টি ফোন, কবে লঞ্চ হবে?

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget