এক্সপ্লোর

Koo: ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী 'কু' অ্যাপে কর্মী ছাঁটাই! কী বলছে কর্তৃপক্ষ?

Layoffs: শোনা গিয়েছে,  'কু'- মাইক্রোব্লগিং অ্যাপের ২৬০ জন কর্মীর মধ্যে প্রায় ৩০ শতাংশ ছাঁটাই করে দেওয়া হয়েছে। 

Koo: বেঙ্গালুরুর সংস্থা 'কু' (Koo) আসলে একটি দেশীয় অ্যাপ। ট্যুইটারকে (Twitter) পাল্লা দিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছিল এই অ্যাপটি। সম্প্রতি শোনা গিয়েছে, এই অ্যাপ কর্তৃপক্ষ ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। ছাঁটাইয়ের কারণ হিসেবে বলা হয়েছে এই অ্যাপ সংস্থা বর্তমানে মূলধন এবং পুঁজি বিষয়ক সমস্যায় রয়েছে। সঠিকভাবে টাকা জোগাড় হচ্ছে না। অর্থাৎ তহবিল সংক্রান্ত সমস্যা রয়েছে। আর সেই জন্যই কর্মী ছাঁটাই করা হয়েছে। 

কর্মী ছাঁটাই প্রসঙ্গে কী বলছে কু-এর কর্তৃপক্ষ

কু অ্যাপ কর্তৃপক্ষের দাবি, চলতি বছর জানুয়ারি মাসের নিরিখে তাদের ১০ মিলিয়ন ডলার তহবিল সংগৃহীত হয়েছে। এর ফলে বলা যায় পুঁজির দিক থেকে কোম্পানি ঠিক জায়গাতেই রয়েছে। আপাতত আর তহবিল সংরক্ষণের দিকে নজর দিচ্ছে না কু অ্যাপ কর্তৃপক্ষ। লাভের দিক থেকে রেভিনিউ বা আয় অনুযায়ী প্রভূত উন্নতি করেছে এই সংস্থা। ভবিষ্যতে প্রয়োজন হলে ফের তহবিল সংগ্রহ করা হবে।

কু অ্যাপ কর্তৃপক্ষের এই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে কর্মী ছাঁটাইয়ের কথা একপ্রকার অস্বীকার করেছে। সরাসরি কিছু না বললেও সংস্থায় তহবিল নিয়ে যে কোনও সমস্যা নেই সেকথা স্পষ্ট করে জানিয়েছে কু অ্যাপ কর্তৃপক্ষ। শোনা গিয়েছে,  'কু'- মাইক্রোব্লগিং অ্যাপের ২৬০ জন কর্মীর মধ্যে প্রায় ৩০ শতাংশ ছাঁটাই করে দেওয়া হয়েছে। 

শুরুতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল 'কু' অ্যাপ

লঞ্চের তিন বছরের মধ্যে ৬০ মিলিয়ন ডাউনলোড হয়েছিল এই অ্যাপ। ২০টিরও ভাষার সাপোর্ট রয়েছে এই অ্যাপে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এই 'কু' অ্যাপ। প্রাথমিক ভাবে বেঙ্গালুরু বেসড ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী সংস্থা বেশ জনপ্রিয় হয়েছিল দেশে। বিভিন্ন সরকারী আধিকারিক, আমলা, নেতা-মন্ত্রী, খেলোয়াড়, বি-টাউনের তারকা সকলেই যোগ দিয়েছিলেন 'কু' অ্যাপে। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী এই দেশীয় ভার্সান পছন্দ হয়েছিল সকলেরই।

অন্যান্য সংস্থায় ছাঁটাই

কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। 

দু'দফায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর ফেসবুকের (Facebook) পেরেন্ট সংস্থা মেটা (Meta) ফের কর্মী ছাঁটাই করতে চলেছে বলে শোনা গিয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। বর্তমানে মেটা কর্তৃপক্ষ তাদের টিমের পুনর্গঠন করছে। আর তার জেরেই নতুন দফায় কর্মী ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে। 

আরও পড়ূন- গুগল প্লে স্টোরে ৬০ অ্যাপ ভাইরাসে আক্রান্ত, আপনি ডাউনলোড করেছেন এই অ্যাপ্লিকেশন

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget