এক্সপ্লোর

Aadhaar Card Update: আধারের সুরক্ষায় নতুন বলয়, UIDAI করল এই আপডেট

UIDAI Update: আধার কার্ডকে আরও সুরক্ষিত করতে নতুন ব্যবস্থা গ্রহণ করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।

UIDAI Update: আধার কার্ডকে আরও সুরক্ষিত করতে নতুন ব্যবস্থা গ্রহণ করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। নতুন এই প্রক্রিয়া আসার ফলে আধারে জালিয়াতি করা কঠিন হবে বলে মনে করছে  UIDAI কর্তৃপক্ষ।

Aadhaar Card Update: আধারের সুরক্ষায় নতুন বলয়
সম্প্রতি আধারের নতুন সুরক্ষা বলয় নিয়ে আপডেট দিয়েছে UIDAI। যেখানে বলা হয়েছে,নতুন আধার-ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি জালিয়াতি রুখতে বড় কাজ করবে। UIDAI-এর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং (AI/ML) ভিত্তিক এই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা প্রতারকদের ক্ষেত্রেও কঠিন কাজ হবে। এখানে আঙুলের ছাপ নির্দিষ্ট ব্যক্তির কি না পরীক্ষার জন্য  আঙুলের ছাপ ও ছবি দুটোই ব্যবহার করা হবে। 

UIDAI Update: নতুন যাচাই পদ্ধতি নিয়ে কী বলছে UIDAI ? 
নতুন দ্বি-স্তরীয় যাচাইকরণ পদ্ধতির বিষয়ে আত্মবিশ্বাসী আধার কর্তৃপক্ষ। একটি বিবৃতি দিয়ে UIDAI জানিয়েছে, কোনও ব্যক্তির  ফিঙ্গারপ্রিন্ট আসল না নকল বুঝতে এই নতুন যাচাইকরণ পদ্ধতি শুরু করা হয়েছে। এই যাচাইয়ের জন্যই আগের পদ্ধতির পাশাপাশি  নতুন 'ফিঙ্গারপ্রিন্ট চেক' শুরু করা হয়েছে। 

UIDAI জানিয়েছে, আধার যাচাইকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং (AI/ML) ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। যার মধ্যে 'ফিঙ্গার মিনিটিয়া' ও 'ফিঙ্গার ইমেজ' পদ্ধতি অন্তর্ভুক্ত করেছে কর্তৃপক্ষ। আধার কার্ড ব্যবহারকারী ব্যক্তি আসল কিনা পরীক্ষা করতেই এই নতুন পদ্ধতি। 

এই নতুন বৈশিষ্ট্য কোথায় ব্যবহার করা হবে ?
UIDAI বিবৃতিতে বলেছে, এই নতুন বৈশিষ্ট্যটি ব্যাঙ্কিং, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম ও সরকারি বিভাগগুলি ব্যবহার করবে। এটি আধারের সঙ্গে যুক্ত পেমেন্ট সিস্টেমকে শক্তিশালী করতেও সাহায্য করবে। জনসংখ্যা পিরামিডের শেষ অংশ উপকৃত হবে। এই আধার ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট প্রমাণীকরণ এখন কার্যকরী এবং সহজেই ব্যবহার করা যেতে পারে।

দেশে প্রতিনিয়তই আধারের ব্যবহার বাড়ছে
পরিসংখ্যান বলছে, সারা দেশে আধার-সম্পর্কিত যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করে মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। অনেকে সরকারি প্রকল্পের জন্য এটি ব্যবহার করেন। তথ্য বলছে, আধার যাচাইকরণের মাধ্যমে লেনদেনের সংখ্যা ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ৮৮০ কোটি বার অতিক্রম করেছে। প্রতিদিন গড়ে ৭ কোটি এই ধরনের লেনদেন হয়, যার বেশিরভাগই আঙ্গুলের ছাপ-ভিত্তিক যাচাইকরণে জড়িত।

আরও পড়ুন : FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget