এক্সপ্লোর

Vivo Smartphones: সবচেয়ে সস্তায় ৫জি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে ভিভো, কোন মডেল লঞ্চ হবে? রইল সম্ভাব্য দাম

Vivo T3 Lite 5G: অনুমান সম্ভবত জুন মাসের শেষদিকে ভারতে লঞ্চ হবে ভিভো-র এই ফোন। তার পাশাপাশি এও অনুমান যে ভিভো টি৩ লাইট ৫জি ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশ থেকে শুরু হবে ভারতে।

Vivo Smartphones: ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি৩ লাইট ৫জি ফোন (Vivo T3 Lite 5G)। নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে ভিভো সংস্থার 'টি' সিরিজের এই ৫জি ফোন (Vivo T Series 5G Phone) দেশে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। যদিও ভিভো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো টি৩ লাইট ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের বেশ কিছু সম্ভাব্য ফিচার, সম্ভাব্য দাম এবং এই ফোন কবে লঞ্চ হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে। এটি একটি বাজেট ফোন (Budget Smartphone) হতে চলেছে বলে শোনা গিয়েছে। অর্থাৎ মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হতে পারে ভিভো টি৩ লাইট ৫জি ফোন। এর আগে মার্চ মাসে ভারতে ভিভো টি৩ ৫জি ফোন (Vivo T3 5G) লঞ্চ হয়েছিল। সেই একই ধরনের ডিজাইন নিয়ে এবার ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ লাইট ৫জি ফোন। 

ভারতে ভিভো টি৩ লাইট ৫জি ফোন কবে লঞ্চের সম্ভাবনা রয়েছে? এই ফোনের দাম কত হতে পারে? 

অনুমান সম্ভবত জুন মাসের শেষদিকে ভারতে লঞ্চ হবে ভিভো-র এই ফোন। তার পাশাপাশি এও অনুমান যে ভিভো টি৩ লাইট ৫জি ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশ থেকে শুরু হবে ভারতে। এই ফোনের দাম দেশে শুরু হতে পারে ১১,৯৯৯ টাকা থেকে। যদিও ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করেনি ভিভো টি৩ ৫জি ফোনের দাম সম্পর্কে। লঞ্চের পর রিয়েলমি নারজো এন৬৫ ৫জি এবং রিয়েলমি সি৬৫ ৫জি ফোনের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেবে ভিভো টি৩ লাইট ৫জি ফোন। অনুমান করা হচ্ছে, এটি ভারতে লঞ্চ হতে চলা ভিভো সংস্থার সবচেয়ে সস্তা ৫জি ফোন হতে পারে। 

ভিভো টি৩ লাইট ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নিন 

  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকতে পারে।
  • অনুমান করা হচ্ছে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। এই ক্যামেরা সেনসর সোনি সংস্থার হতে পারে। 
  • দুটো রঙে লঞ্চ হতে পারে ভিভোর এই ফোন। 

আরও পড়ুন- মাত্র ২৮ মিনিটে পুরো চার্জ হবে রিয়েলমি জিটি ৬ ফোনে ! দাম কত হতে পারে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget