এক্সপ্লোর

Vivo Phones: স্লিম-স্মার্ট-স্লিক ডিজাইনের নতুন ভিভো ফোন, কী কী ফিচার থাকছে?

Vivo T4R 5G: ভারতে ভিভোর আসন্ন ৫জি ফোনের দাম শুরু হতে পারে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। তবে নির্দিষ্ট কিছু জানা যায়নি।

Vivo Phones: ভারতে যে ভিভো টি৪আর ৫জি ফোন লঞ্চ হবে তা আগেই জানিয়েছে সংস্থা। স্লিম ডিজাইনের এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ফোনে কোয়াড কার্ভ ডিসপ্লে থাকতে চলেছে। তবে এখনও ভিভো টি৪আর ৫জি ফোনের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। যদিও ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। প্রকাশ্যে এসেছে ফোনের ডিজাইনও। এই প্রথম ভিভো 'টি' সিরিজের কোনও 'আর' মডেল ভারতে লঞ্চ হতে চলেছে। কার্ভ এজ থাকবে ভিভোর এই ফোনে। আর ব্যাক প্যানেলে থাকবে ফ্ল্যাট ক্যামেরা আইল্যান্ড। ৭.৩৯ মিলিমিটার পুরু হতে চলেছে ভিভো টি৪আর ৫জি মডেল। 

ভারতে ভিভোর আসন্ন ৫জি ফোনের দাম শুরু হতে পারে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। তবে নির্দিষ্ট কিছু জানা যায়নি। কোন কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভিভো টি৪আর ৫জি ফোন ভারতে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। এই ফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর থাকতে পারে। এটি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এর আগে ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স, ভিভো টি৪, ভিভো টি৪ আলট্রা এবং ভিভো টি৪ লাইট- এই চারটি ফোন। এবার আসছে ভিভো টি৪আর ৫জি মডেল। 

ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন 

ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ভিভো ওয়াই সিরিজের এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু। স্লিম ডিজাইনের এই ফোনে রয়েছে থ্রিডি কার্ভ ডিসপ্লে। এআই যুক্ত একাধিক ফিচারের সাপোর্ট রয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে। সেই তালিকায় রয়েছে গুগলের সার্কেল টু সার্চ ফিচারও। 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি কনফিগারেশনের মডেল যার দাম ২৬,৯৯৯ টাকা। ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড এবং নেবুলা পার্পল- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget