এক্সপ্লোর

Vivo Phones: ভারতে আসছে ভিভোর নতুন স্লিক ফোন, আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

Vivo V60e: ভারতে ভিভো ভি৬০ই ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৭ অক্টোবর। ভিভো ভি৬০ সিরিজের লেটেস্ট এডিশন এই মডেল। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে ইতিমধ্যেই।

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর নতুন ফোন। এবার আসছে ভিভো ভি৬০ই মডেল। এই ফোনে ২০০ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা থাকার কথা রয়েছে। ভারতে দুটো রঙে লঞ্চ হবে এই ফোনে। স্লিক ডিজাইনে আসতে চলেছে ভিভো- র এই ফোন। সেখানে থাকতে চলেছে artificial intelligence (AI) ফিচার। ভিভো ভি৬০ই ফোনে ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে বলেও শোনা গিয়েছে। 

ভারতে ভিভো ভি৬০ই ফোন কবে লঞ্চ হতে চলেছে এবং এই ফোনে কী কী ফিচার থাকতে পারে (সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন) 

ভারতে ভিভো ভি৬০ই ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৭ অক্টোবর। ভিভো ভি৬০ সিরিজের লেটেস্ট এডিশন এই মডেল। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে ইতিমধ্যেই। তবে এই ফোনের মূল আকর্ষণ রেয়ার ক্যামেরা ইউনিটের ২০০ মেগাপিক্সেলের মেন সেনসর যেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকবে। এছাড়াও এই ক্যামেরা সেনসরে ৩০এক্স জুম এবং ৮৫ মিলিমিটারের পোর্ট্রেট ইমেজিং সাপোর্টও থাকবে বলে শোনা গিয়েছে। 

এই প্রাইমারি সেনসর ছাড়াও ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে রেয়ার ক্যামেরা ইউনিটে। এছাড়াও থাকবে একটি Aura Light যা এলইডি ফ্ল্যাশ হিসেবে কাজ করবে। ভিভো ভি৬০ই ফোনের স্ক্রিনের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে চলেছে যেখানে ৯২ ডিগ্রি ফিল্ড ভিউ পাবেন ইউজাররা। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন আপনি। তিন বছরে অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে ভিভোর এই ফোনে। ভিভো ভি৬০ই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকবে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ভারতে ভিভো ভি৬০ই ফোনের দাম কত হতে পারে দেখে নিন (সম্ভাব্য দাম) 

ভারতে ভিভো ভি৬০ই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৮,৯৯৯ টাকা। আবার শোনা যাচ্ছে এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল থাকতে চলেছে এই ফোনের যার দাম ৩১,৯৯৯ টাকা হতে পারে ভারতে। Elite Purple এবং Noble Gold - এই দুই রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৬০ই ফোন। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget