এক্সপ্লোর

Vivo Phones: ভিভোর নতুন ফোন আসছে দেশে, নজর কাড়বে 'এআই ফিচার' দিয়েই

Vivo V50: বলা হচ্ছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে নভেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো এস২০ ফোন। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।

Vivo Phones: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো সংস্থা। ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, রং, স্পেসিফিকেশন, ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভিভো ভি৫০ ফোন ভারতে কবে লঞ্চ হবে এবং এই ফোনে কী ধরনের ডিসপ্লে, ক্যামেরা, অপারেটিং সিস্টেম, ব্যাটারি, চার্জিং ফিচার থাকতে চলেছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, ভিভো কর্তৃপক্ষ তাদের নতুন ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করলেও এই ফোন সম্পর্কিত বাকি তথ্য সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি এখনও। বলা হচ্ছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে নভেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো এস২০ ফোন। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অতএব এই দুই ফোনের ফিচার এবং অন্যান্য বিষয়ে বেশ কিছু মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে।

ভিভো ভি৫০ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে জেনে নিন 

ভারতে ভিভো ভ৫০ ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি, দুপুর ১২টায়। এক্স মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভিভো সংস্থা। ভারতে ভিভো ভি৫০ ফোন লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই ই-কমার্স সংস্থা থেকেই কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে ভিভো ইন্ডিয়া ই-স্টোরে। অফিশিয়াল টিজারে দেখা গিয়েছে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে রোজ রেড, স্টারি ব্লু এবং টাইটেনিয়াম গ্রে- এই তিন রঙে। 

এবার দেখে নেওয়া যাক ভিভো ভি৫০ ফোনে কী কী ফিচার থাকতে পারে 

  • ভিভো ভি৫০ ফোনের একাধিক জনপ্রিয় এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট থাকতে চলেছে। সার্কেল টু সার্চ, ট্রান্সস্ক্রিপ্ট অ্যাসিস্ট, লাইভ কল ট্রান্সলেশন, এআই যুক্ত ফটো ইমেজিং এবং এডিটিং ফিচার যেমন- ইরেজ ২.০, লাইট পোর্ট্রেট ২.০- এগুলি থাকতে পারে ভিভো ভি৫০ ফোনে। 
  • ভিভো সংস্থা জানিয়েছে তাদের আসন্ন ফোনে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও থাকবে ৬০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি। তার সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাওয়া যাবে ভিভো ভি৫০ ফোনে। 
  • এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। বেশ স্লিম হবে এই ফোন, মাত্র ৭.৩৯ মিলিমিটার পুরু। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে এই ফোনে। 
  • ভিভো ভি৫০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
BJP News | Debra | তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত খোদ বিজেপি বিধায়ক!
Rahul Gandhi News | সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget