এক্সপ্লোর

Vivo T1 5G: নতুন রঙে ভারতে হাজির ভিভো টি১ ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে

Vivo Smartphone: ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং আরও অনেক আধুনিক ফিচার নিয়ে ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি১ ৫জি ফোনের নতুন Silky White রঙের মডেল।

Vivo T1 5G: ভিভো টি১ ৫জি (Vivo T1 5G) ফোন একটি নতুন রঙে লঞ্চ হয়েছে ভারতে। এবার Silky White রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ‘টি’ সিরিজের (Vivo T Series Phone) এই ৫জি (5G Phone) ফোন। এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে Rainbow Fantasy এবং Starlight Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি১ ৫জি ফোন। জানা গিয়েছে, নতুন Silky White রঙের ভিভো টি১ ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। আর রয়েছে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি শক্তিশালী ব্যাটারিও রয়েছে এই ফোনে।

ভারতে ভিভো টি১ ৫জি ফোনের Silky White ভ্যারিয়েন্টের দাম

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৫,৯৯০ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯০ টাকা। এই ফোন কেনা যাবে ই-কমারর্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার অফিশিয়াল অনলাইন স্টোর থেকে। এর আগে ফেব্রুয়ারি মাসে ভিভো টি১ ৫জি ফোনের আরও একটি মডেল ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। সেই কনফিগারেশনের দাম ছিল ১৯,৯৯০ টাকা।

 ভিভো টি১ ৫জি ফোনের Silky White ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স বেসড FunTouch OS 12- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • ভিভোর এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ভিভোর এই ফোনের ক্যামেরায় Super Night Mode এবং Multi Style Portrait mode- এর মতো ক্যামেরা ফিচার্স রয়েছে।

আরও পড়ুন- লাভা ব্লেজ প্রো ভারতে কবে লঞ্চ হবে? চারটি রঙে দেশীয় বাজারে আসতে পারে এই ফোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget