এক্সপ্লোর

Vivo Phones: ভারতে আসছে ভিভোর নতুন ৫জি ফোন, নজর কেড়ে নেবে ব্যাটারি-চার্জিং ফিচার

Vivo T4 5G: এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এটি সোনি সংস্থার ক্যামেরা সেনসর হতে পারে। এছাড়াও এই ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে।

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোন। জানা গিয়েছে, ভিভো টি৩ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে দেশে লঞ্চ হবে ভিভো টি৪ ৫জি ফোন। শোনা যাচ্ছে, এপ্রিল মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। শোনা গিয়েছে, ভারতে ভিভো টি৪ ৫জি ফোনের দাম ২৫ হাজার টাকার কম থেকেই শুরু হবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনে। এছাড়াও থাকবে ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ভিভো টি৪ ৫জি ফোন। বেস মডেলের দাম ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে হবে বলেই অনুমান। টিপস্টার যোগেশ ব্রার তেমনই আভাস দিয়েছেন। 

ভিভো টি৪ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। এটি একটি AMOLED কোয়াড কার্ভড ডিসপ্লে হতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাহায্যে পরিচালিত হতে পারে ভিভো টি৪ ৫জি ফোন। সুরক্ষার খাতিরে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে এই ফোনে। 
  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এটি সোনি সংস্থার ক্যামেরা সেনসর হতে পারে। এছাড়াও এই ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ওজন হতে পারে ১৯৫ গ্রামের কাছাকাছি। ৮.১ মিলিমিটার পুরু হতে পারে এই ফোন। 

মার্চ মাসেই ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স ৫জি ফোন 

মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। ভিভোর নতুন ৫জি ফোনে একটি ৬৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। মিলিটারি গ্রেড ডিউরেবেলিটি রয়েছে এই ফোনে। অর্থাৎ সহজে ভেঙে যাবে না। ভিভো টি৪এক্স ৫জি ফোন জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না কারণ এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ভিভোর এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হয়েছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget