এক্সপ্লোর

Vivo Smartphones: ভারতে আসছে ভিভো ভি৩০ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে? সম্ভাব্য ফিচার কী কী?

Vivo V30 Series: ভিভো ভি৩০ সিরিজের ফোন দু'টিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে। ভারতে ভিভো ভি৩০ সিরিজ কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও।

Vivo Smartphones: ভিভো ভি৩০ সিরিজ (Vivo V30 Series) ভারতে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে ভিভো ভি৩০ (Vivo V30) এবং ভিভো ভি৩০ প্রো (Vivo V30 Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। ভিভো সংস্থার ওয়েবসাইটে এই দুই ফোনের লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। তিনটি রঙে ভিভো ভি৩০ প্রো ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনের ক্যামেরা ফিচার এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি তাইল্যান্ডে ভিভো ভি৩০ সিরিজ লঞ্চ হতে চলেছে। তবে ভারতে ভিভো ভি৩০ সিরিজ কবে লঞ্চ হবে তার কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

এই দুই ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কী কী তথ্য পাওয়া গিয়েছে দেখে নেওয়া যাক

Andaman Blue, Classic Black, Peacock Green- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি৩০ সিরিজের দুই ফোন ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো। এর পাশাপাশি জানা গিয়েছে, ভিভো ভি৩০ প্রো ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভিভো ভি৩০ সিরিজের ফোন দু'টিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে। অন্যদিকে ভিভো ভি৩০ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো ভি৩০ প্রো মডেলে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে ভিভো ভি৩০ প্রো ফোনে। এছাড়াও ভিভো ভি৩০ সিরিজের ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। 

ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ সিরিজ

ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ ফোন। আগামী ৭ মার্চ এই ফোন লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর শাওমি ১৪ ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। শাওমি ১৪ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জে ৩ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS সাপোর্ট থাকতে চলেছে। এই ফোনে একটি 1.5K LTPO AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টোজ হবে। এর পাশাপাশি ডিসপ্লের উপরে থাকতে চলেছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।

আরও পড়ুন- ভারতে কত দাম হতে পারে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget