এক্সপ্লোর

Vivo Phones: ভারতে আসছে ভিভোর নতুন ফোন, কেমন হবে ডিজাইন, কী কী ফিচার থাকবে?

Vivo V40e: এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। এই দুই মডেলের দাম হতে পারে ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে। 

Vivo Phones: ভারতে ভিভো সংস্থার একটি ফোন দ্রুত লঞ্চ হতে চলেছে বলে খবর। ভিভো ভি৪০ই (Vivo V40e) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এখনও এই ফোন (Vivo Smartphone) লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। কিন্তু আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো- র এই ফোনের ডিজাইন, রং এবং বেশকিছু ফিচার প্রকাশ্যে এসেছে। এই ফোনের র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট ও দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। ভিভো ভি৩০ই ফোনের সাকসেসর হিসেবে ভিভো ভি৪০ই ফোন লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো, এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে চলতি বছর অগস্ট মাসেই। সেই দলেই নাম জুড়বে এই ফোনের। মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্রোঞ্জ- এই দুই রঙে ভিভো ভি৪০ই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ফোনের ডিজাইন হতে চলেছে ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো- এই দুই মডেলের মতো। ভিভো ভি৪০ই ফোনের ব্যাক প্যানেলে থাকবে একটি ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে রেয়ার ক্যামেরা মডিউল। লম্বালম্বি সাজানো থাকবে এই ক্যামেরা মডিউল। এই ফোনে দেখা যাবে কার্ভড ডিসপ্লে। 

ভিভো ভি৪০ই ফোনের দাম কত হতে পারে, কোন কোন ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে, দেখে নিন 

এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে। এই দুই মডেলের দাম হতে পারে ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে।  

ভিভো ভি৪০ই ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে (সম্ভাব্য) 

  • এই ফোনে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রি-ডি কার্ভড ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটি একটি AMOLED স্ক্রিন হবে। ইউজারদের চোখে যেন মোবাইল এই ডিসপ্লে খারাপ প্রভাব না ফেলে সেই ভাবেই তৈরি হয়েছে এই স্মার্টফোনের স্ক্রিন। 
  • ভিভো ভি৪০ই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু হবে। আর ওজন প্রায় ১৮৩ গ্রাম। 
  • ভিভো ভি৪০ই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে একটি Aura Light ইউনিটও থাকার কথা রয়েছে। 
  • রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে চলেছে ভিভো ভি৪০ই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড FuntouchOS 14- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, এবার আসছে কোন মডেল? কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget