এক্সপ্লোর

Vivo Phones: ভারতে দ্রুত আসছে ভিভোর নতুন ফোন, কোন মডেল লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?

Vivo V50e: পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু-এই দুই রঙে ভিভো ভি৫০ই ফোন লঞ্চ হতে পারে ভারতে। কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও ফোনের পিছনের অংশে গ্লাস ব্যাক থাকবে। আর থাকবে মেটাল ফ্রেম।

Vivo Phones: ভিভো ভি৫০ই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও প্রকাশ্যে আসেনি। তবে ভিভো সংস্থার 'ভি' সিরিজের এই ফোন দেশে লঞ্চ হতে আর বেশি দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। ভিভো ভি৫০ই ফোনে থাকতে চলেছে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এছাড়াও এই ফোনের ৫০ ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত একাধিক ফিচার যেমন 'সার্কেল টু সার্চ' থাকতে চলেছে ভিভো ভি৫০ই ফোনে। ভিভো ভি৪০ই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৫০ই মডেল। 

ভিভো ভি৫০ই ফোনে কী কী ফিচার, স্পেসিফিকেশন থাকতে পারে, জেনে নিন 

পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু - এই দুই রঙে ভিভো ভি৫০ই ফোন লঞ্চ হতে পারে ভারতে। কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও ফোনের পিছনের অংশে গ্লাস ব্যাক থাকবে। আর থাকবে মেটাল ফ্রেম। ভিভো ভি৪০ই ফোনের মতোই ভিভো ভি৫০ই ফোনের ব্যাক প্যানেলেও ভার্টিকাল রেয়ার ক্যামেরা মডিউল এবং অরা লাইট ফিচার থাকবে। 

ভিভো ভি৫০ই ফোনে একটি সোনি মাল্টিফোকাল প্রো পোর্ট্রেট ক্যামেরা থাকতে চলেছে। তিনটি ফোকাল লেংথ ২৬ মিলিমিটার (১ এক্স), ৩৯ মিলিমিটার (১.৫ এক্স), ৫২ মিলিমিটার (২এক্স) থাকবে এই ক্যামেরায়। ভিভো ভি৫০ই ফোনের সেলফি এবং রেয়ার ক্যামেরা সেনসরের সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ফোনের ক্যামেরা সেটআপে ওয়েডিং প্রোর্ট্রেট স্টুডিও ফিচার থাকতে চলেছে। এই ফিচারে আসলে রয়েছে ওয়েডিং স্টাইল পোর্ট্রেট এবং ফিল্ম ক্যামেরা মোড - এই দুইয়ের সম্মিলিত ফিচার। 

ভিভো ভি৫০ই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। জল এবং ধুলোয় সহজে এই ফোন নষ্ট হবে না। এই ফোন ৭.৩ মিলিমিটার পুরু হবে। ভিভো ভি৫০ই ফোনে একাধিক এআই ফিচার থাকতে চলেছে। 

ভারতে আসছে ভিভো টি৪ ৫জি ফোন, লঞ্চ হবে এপ্রিলেই 

গতবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি৩ ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে ভিভো টি৪ ৫জি ফোন। শোনা গিয়েছে, নতুন ফোনে নাকি ৭৩০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল বড় ও শক্তিশালী ব্যাটারি থাকবে। এর আগে ভারতে এত বড় ব্যাটারি নিয়ে কোনও ফোন লঞ্চ হয়নি। ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। কোয়ালকমের একটি স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে চলেছে ভিভো টি৪ ৫জি ফোনে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget