এক্সপ্লোর

Vivo Phones: ভিভো 'ভি' সিরিজের নয়া ফোন হাজির দেশে, ক্যামেরা ফিচারে রয়েছে চমক, দাম কত?

Vivo V6e Phone: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

Vivo Phones: ভিভো ভি৬০ই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো ভি৬০ সিরিজের নতুন মডেল এটি। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ রয়েছে এই ফোনে। ভিভো ভি৬০ই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। এই ক্যামেরা ইউনিটে রয়েছে একাধিক এআই ফিচার। ফোনের ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউট রয়েছে সেলফি ক্যামেরা সেনসরের জন্য। এর সাহায্যে AI Aura Light Portrait - এর কাজও হয়। ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট রয়েছে ভিভো ভি৬০ই ফোনে। ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে ভিভোর এই ফোনে। দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। একাধিক স্টোরেজ অপশনে এই মডেল লঞ্চ হয়েছে। এর আগেও ভারতে ভিভো ভি৬০ সিরিজের ফোন লঞ্চ হয়েছে। এবার সেই তালিকাতেই নাম জুড়েছে ভিভো ভি৬০ই ফোনের। 

ভারতে ভিভো ভি৬০ই ফোনের দাম ভারতে কত 

এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেল যার দাম ৩১,৯৯৯ টাকা। এর পাশাপাশি ভিভো ভি৬০ই ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। এলিট পার্পল এবং নোবেল গোল্ড- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি৬০ই ফোন। ভিভো সংস্থার অনলাইন স্টোর থেকেই অনলাইনে এই ফোন কেনা যাবে।

ভিভো ভি৬০ই ফোনে কী কী ফিচার রয়েছে 

  • অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট পাবেন ভিভো- র এই ফোনে। FuntouchOS 15- এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি। ৬.৭৭ ইঞ্চির Quad Curved AMOLED ডিসপ্লে রয়েছে ভিভো ভি৬০ই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। Diamond Shield Glass ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনের স্ক্রিনে। 
  • একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সাপোর্ট রয়েছে এই ফোনে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে যুক্ত অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচারের সাপোর্ট। আর রয়েছে ৩০এক্স জুম সাপোর্ট এবং ৮৫ মিলিমিটার পোর্ট্রেট ইমেজিং ফিচারের সাপোর্ট। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি Aura Light রয়েছে। এই Aura Light এলইডি ফ্ল্যাশ হিসেবেও ব্যবহার করা যায়। 
  • ভিভো ভি৬০ই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের Eye Auto-Focus Group Selfie Camera সেনসর এবং AI Aura Light Portrait সাপোর্ট। 
  • এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে রয়েছে অনেক এআই ফিচারের সাপোর্ট। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget