এক্সপ্লোর

Vivo Smartphones: ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২০০ই ৫জি ফোন? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

Vivo Y200e 5G: ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে। নেভি ব্লু রঙে লঞ্চ হতে পারে এই ফোন। প্রসেসরের সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। 

Vivo Smartphones: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) নতুন ফোন ভিভো ওয়াই২০০ই ৫জি (Vivo Y200e 5G) এবার ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও ভিভো (Vivo Smartphones) সংস্থা এই ফোনের ভারতের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিভিন সূত্রে খবর, ভিভো ওয়াই২০০ই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই এই ফোন ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোনের সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। সেগুলি দেখে নেওয়া যাক। 

ভিভো ওয়াই ২০০ই ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে

  • এই ফোনে একটি faux leather ফিনিশের ব্যাক প্যানেল থাকতে পারে। এর উপরে যাতে সহজে দাগছোপ পড়ে না যায় সেই জন্য থাকতে পারে অ্যান্টি-স্টেন কোটিং। এছাড়াও ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে পারে। 
  • ভিভোর আসন্ন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে পারে। এই ফোন একটি IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যশ রেজিসট্যান্ট ফোন। 
  • এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও তার উপরের বর্ডার অংশে মাঝ বরাবর একটি হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। 
  • ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে। নেভি ব্লু রঙে লঞ্চ হতে পারে এই ফোন। প্রসেসরের সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। 
  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- র সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনে। 

ভিভো ওয়াই২০০ ৫জি ফোনের তালিকাতেই যুক্ত হতে চলেছে এই ফোন 

ভিভো ওয়াই২০০ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ২১,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ২৩,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে ও এটি একটি AMOLED ডিসপ্লে। ভিভো ওয়াই২০০ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- আইফোন ১৫- র দামে ১৩ হাজার টাকারও বেশি ছাড়, কোথায় পাবেন সুযোগ?

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget