এক্সপ্লোর

Whatsapp Down: ‘রাহুগ্রাস’ থেকে মুক্তি! অবশেষে সচল হল হোয়াটসঅ্যাপ, মিমের বন্যা নেটদুনিয়ায়

Whatsapp: মূলত ট্যুইটারেই #whatsappdown লিখে একাধিক মিম শেয়ার করেছেন ইউজাররা। কোথাও ছবি, কোথাও ভিডিও, কোথাও বা জিফ ফাইল।

Whatsapp Down: বিশ্বজুড়ে আচমকাই ব্যাহত হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা (Whatsapp Service)। ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার কিছু সময় পর থেকেই সমস্যা (Whatsapp Service Down) শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপে। ভারতের বিভিন্ন শহরে সমস্যায় পড়েন ইউজাররা। কোনও মেসেজ পাঠানো যাচ্ছিল না হোয়াটসঅ্যাপে। ইউজাররা কোনও মেসেজ রিসিভ করতেও পারছিলেন না। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বলা ভাল প্রায় ২ ঘণ্টা ধরে ব্যাহত ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। অবশেষে স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ সার্ভিস। তবে এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক মিম। মূলত ট্যুইটারেই #whatsappdown লিখে একাধিক মিম শেয়ার করেছেন ইউজাররা। কোথাও ছবি, কোথাও ভিডিও, কোথাও বা জিফ ফাইল। হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হওয়ার ঘটনাকে দারুণ সব মজার জিনিসের সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গৎ উল্লেখ্য, আজ বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ। হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর রসিকতা করে নেটিজেনদের অনেকেই বলেছেন 'হোয়াটসঅ্যাপে গ্রহণ লেগেছে'। মূলত এ ধরনের সমস্যা দেখা দিলেই ইউজাররা ট্যুইটারেই সর্বপ্রথম তা জানান। এক্ষেত্রেও তাই হয়েছে। ইউজাররা ট্যুইটারেই প্রথম জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা দিয়েছে। সেই প্রসঙ্গ টেনেও নেটিজেনদের অনেকে বলেছেন, 'হোয়াটসঅ্যাপ বন্ধ হতেই সবাই দ্রুত ট্যুইটার চেক করতে ব্যস্ত হয়ে পড়েছেন'। তবে এখানেই শেষ নয়। হোয়াটসঅ্যাপ কাজ করছে না দেখে অনেকেই বারবার ফোনের সুইচ অফ-অন করেছেন। কেউ বা ঘনঘন চেক করেছেন ফোনের ইন্টারনেট কানেকশন। অনেকে আবার ফোনের সেটিংসও ঘেঁটে ফেলেছেন। শেষ পর্যন্ত অবশ্য জানা গিয়েছে যে অন্য কোনও সমস্যা নয়, গলদ রয়েছে গোড়াতেই। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাহত হয়েছিল। 

সাধারণত সোশ্যাল মিডিয়া মাধ্যমে এভাবে ব্যাপক হারে সমস্যা দেখা দিলে তা পর্যবেক্ষণ করে website outage monitor website DownDetector। এই ওয়েবসাইটের মাধ্যমেই আজকের হোয়াটসঅ্যাপের সমস্যাও নজরে এসেছিল। বেলা ১২টার একটু পরেই সমস্যা শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপে। মুম্বই, কলকাতা, দিল্লি, লখনউ এবং অন্যান্য আরও অনেক শহরেই বন্ধ হয়ে হোয়াটসঅ্যাপের পরিষেবা। এর আগে গত বছরও এভাবে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ ছিল। আজ হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাহত হওয়ার পর প্রাথমিক ভাবে অনেকেই নিজের ফোন বা ইন্টারনেট কানেকশনকে দুষেছেন। তবে এ যাত্রায় সমস্যা ছিল অন্য জায়গায়। 

এবার দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু মিম

 

দেখুন আরও একটি মিম

 

ভাইরাল হয়েছে আরও মিম

 

 

 

আরও পড়ুন- অবশেষে স্বস্তি, ধীরে ধীরে স্বাভাবিকের পথে হোয়াটসঅ্যাপ পরিষেবা

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget