এক্সপ্লোর

Whatsapp Account Banned: ডিসেম্বরে প্রায় ৩৭ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ ভারতে! নভেম্বরের তুলনায় সামান্য কমল সংখ্যা

Whatsapp: ডিসেম্বরে ভারতে ৩৬.৭৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ অর্থাৎ ব্যান করা হয়েছে। নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা।

Whatsapp Account Banned: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতেও এই মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে বেশ চমকে দেওয়ার মতো রিপোর্ট। ডিসেম্বর মাসে ভারতে ৩৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ Account Banned) করেছে কর্তৃপক্ষ। ৩৬.৭৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ অর্থাৎ ব্যান করা হয়েছে। নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা। যে পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিসেম্বর ২০২২- এ ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ১৩.৮৯ লক্ষ অ্যাকাউন্ট যার ব্যাপারে ইউজাররা অভিযোগ জানানোর আগেই সক্রিয়ভাবে যেগুলি নিষিদ্ধ করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর মাসে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্ট আগেভাগেই নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। 

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের ডিসেম্বর ২০২২- এর রিপোর্টে জানিয়েছে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৩৬,৭৭,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ (করা হয়েছে। এর মধ্যে ১৩,৮৯,০০০ অ্যাকাউন্ট ইউজারদের অভিযোগ পাওয়ার আগেই নিষিদ্ধ করা হয়েছিল সক্রিয়ভাবে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নভেম্বর মাসের রিপোর্টে জানিয়েছিল, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপের তরফে যেসমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজারদের অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছে। এর আগে অক্টোবর মাসে ভারতে ২৩.২৪ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৮.১১ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছিল। 

ডিসেম্বর মাসে ইউজারদের আবেদন আগের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে। ১৬০৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৪৫৯টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আবেদন। নভেম্বর এই সংখ্যা ছিল ৯৪৬। তবে ডিসেম্বর মাসের নিরিখে ১৬৬টি আবেদনের বিরুদ্ধেই সক্রিয় ভাবে ব্যবস্থা নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ভারতীয় অ্যাকাউন্ট চেনা সম্ভব +৯১ নম্বর থাকলে। গত বছর চালু হয়েছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কঠোর নিয়ম। সেই নিয়ম অনুসারে অর্থাৎ Information Technology Rules 2021- এর ভিত্তিতে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। যেসমস্ত ডিজিটাল মাধ্যমেও ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে তাদের প্রতি মাসে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। সেখানে উল্লেখ থাকবে কী কী অভিযোগ জমা পড়েছে এবং তার ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ইউজারদের নিরাপত্তার জন্য ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ। 

আরও পড়ুন- ফেব্রুয়ারিতেই ভারতে মোটো ই১৩ ফোন লঞ্চের সম্ভাবনা, দেখে নিন সম্ভাব্য দিনক্ষণ এবং স্পেসিফিকেশন ও দাম

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget