এক্সপ্লোর

WhatsApp Update: অগস্টে দেশে ২০ লক্ষের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp

৪২০টি অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে WhatsApp। মূলত, নিয়ম ভেঙে একসঙ্গে অত্যধিক মেসেজ (বাল্ক মেসেজ) করার জন্যই এই বিপুল পরিমাণ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

নয়াদিল্লি: দেশের নতুন তথ্য প্রযুক্তি নিয়ম লাগু হওয়ার পরই সক্রিয় হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভারতে ২০.৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। সম্প্রতি অগস্টের এই পরিসংখ্যান প্রকাশ করেছে ফেসবুকের নিয়ন্ত্রণাধীন কোম্পানি।

কোম্পানির তরফে জানানো হয়েছে, ৪২০টি অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। মূলত, নিয়ম ভেঙে একসঙ্গে অত্যধিক মেসেজ (বাল্ক মেসেজ) করার জন্যই এই বিপুল পরিমাণ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। সম্প্রতি এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে কোম্পানি। যেখানে বলা হয়েছে, গ্রিভেন্স চ্যানেল থেকেই সংস্থার কাছে এই অভিযোগ জমা পড়েছে। আগেই হোয়াটসঅ্যাপের প্লাটফর্মে ক্ষতিকারক কনটেন্ট বা বিষয় রোধ করার জন্য কিছু টুল তৈরি করেছিল কোম্পানি। যা দিয়ে অপ্রয়োজনীয় বাল্ক মেসেজ বন্ধ করেছে কোম্পানি।

তবে এই প্রথমবার নয়। এর আগেও ৩০ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল কোম্পানি। জুন মাসের ১৬ তারিখ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে মাত্র ৪৬ দিনে এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল হোয়াটসঅ্যাপ। অনলাইনে গালাগাল বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নিষিদ্ধ করা হয়েছিল সেই অ্যাকাউন্ট। কোম্পানি জানিয়েছে মূলত, (বাল্ক মেসেজ) বা একসঙ্গে বিপুল পরিমাণ মেসেজের ওপর নজরদার চালায় কোম্পানি। কোনও ধরনের অভিযোগ ছাড়াও নিয়মের ফাঁক দেখলেই বন্ধ করা হয় সেই সব অ্যাকাউন্ট। শুধু ভারত নয়, বিদেশেও একই নীতি অনুসরণ করে কোম্পানি।

পরিসংখ্যান বলছে, ৯৫ শতাংশ বাল্ক মেসেজ পাঠানো অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কোম্পানি। কোনও অ্যাকাউন্ট বন্ধের আগে তিনটি পর্যায়ে কাজ করে  হোয়াটসঅ্যাপ। প্রথমে রেজিস্ট্রেশনের সময় অ্যাকাউন্ট হোল্ডারের লাইফস্টাইলের বিষয়ে জানা হয়। পরবর্তীকালে তাঁর মেসেজের ওপর নেতিবাচক রিপোর্ট ও ফিডব্যাক এলেই ব্যবস্থা গ্রহণ করে কোম্পানি। সেই অনুযায়ী শেষ পর্বে ওই অ্যাকাউন্ট অভিযোগের ভিত্তিতে বন্ধ করা হয়।

আরও পড়ুন : Amazon Festival Offer: অ্যামাজনে গুগল পিক্সেল ফোনে বাম্পার সেল, প্রতিটি মডেলেই থাকছে ছাড়

আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের

আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন

আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget