এক্সপ্লোর

WhatsApp Communities: হোয়াটসঅ্যাপ কমিউনিটি চালু আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সানে, কীভাবে ব্যবহার করবেন?

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে গ্রুপ অপশন বহুদিন আগেই চালু হয়েছে। এবার চালু হয়েছে কমিউনিটি ফিচার। এখানে একাধিক গ্রুপের মধ্যে সংযোগ স্থাপন হবে। একটিই জায়গায় থাকবে হোয়াটসঅ্যাপের সব গ্রুপ।

Whatsapp Community: হোয়াটসঅ্যাপের কমিউনিটি (Whatsapp Community) ফিচার ইতিমধ্যেই আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) ভার্সানে চালু হয়ে গিয়েছে। কয়েক সপ্তাহ আগেই এই ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) কর্তৃপক্ষ। নতুন এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রুপ একই ছাতার তলায় আনা সম্ভব হবে। অর্থাৎ একই জায়গায় থাকবে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ। তার ফলে ইউজারদেরও সুবিধা হবে। ২০০৯ সালে লঞ্চ হয়েছে হোয়াটসঅ্যাপ। তারপর থেকেই ইউজারদের সবরকম সুবিধা দেওয়ার চেষ্টায় রয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পার্সোনাল চ্যাটের পাশাপাশি হোয়াটসঅ্যাপে গ্রুপ অপশন বহুদিন আগেই চালু হয়েছে। এবার চালু হয়েছে কমিউনিটি ফিচার। এখানে একাধিক গ্রুপের মধ্যে সংযোগ স্থাপন হবে। একটিই জায়গায় থাকবে হোয়াটসঅ্যাপের সব গ্রুপ।

হোয়াটসঅ্যাপ কমিউনিটি অনেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই। এখানে গ্রুপের মতোই নতুন করে সদস্য যুক্ত করা সম্ভব। গ্রুপের তুলনায় কমিউনিটিতে বেশি সংখ্যক ইউজার যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে থাকলে একই ধরনের গ্রুপগুলো একসঙ্গে থাকবে। আইওএস ইউজাররা কমিউনিটি ট্যাব খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপ চ্যাটের একদম ডানদিকে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ওয়েবেও চালু হয়েছে কমিউনিটি ফিচার। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা থাকলে কমিউনিটি অপশন খুঁজে পাবেন ডানদিকের কোণে।

হোয়াটসঅ্যাপে কীভাবে কমিউনিটি তৈরি করবেন?

  • হোয়াটসঅ্যাপে কমিউনিটি ট্যাবে ক্লিক করতে হবে।
  • এবার কমিউনিটির নাম, ডেসক্রিপশন এবং প্রোফাইল ফটো দিতে হবে।
  • কমিউনিটির নাম ২৪ ক্যারেক্টারের বেশি হবে না।
  • ডেসক্রিপশনে ওই কমিউনিটি কীসের ভিত্তিতে তৈরি হয়েছে তার ধারণা দেবে।
  • এখানে একটি সবুজ টিক দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে যেসব গ্রুপ ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে রয়েছে সেগুলোকে এই কমিউনিটিতে যুক্ত করতে পারবেন। নতুন গ্রুপ তৈরি করেও যুক্ত করা যাবে এই কমিউনিটিতে।
  • সমস্ত গ্রুপ কমিউনিটিতে যুক্ত করা হয়ে গেলে গ্রিন চেক মার্ক আইকনে ক্লিক করে দিতে হবে।

মনে রাখতে হবে একজন ইউজার একটি কমিউনিটিতে ৫০টি পর্যন্ত গ্রুপ যুক্ত করতে পারবেন। ৫০০০ পর্যন্ত সদস্য সংখ্যা রাখা যাবে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। গ্রুপের মধ্যেও কমিউনিটি থেকে সদস্য যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপ কমিউনিটির জন্য একটি কমিউনিটি Announce গ্রুপ এমনিতেই তৈরি হবে। এখানে কমিউনিটি অ্যাডমিনরা সমস্ত কমিউনিটি সদস্যদের বার্তা পাঠাতে পারবেন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুবিধায় হামেশাই নিত্যনতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার চালু হল কমিউনিটি ফিচার।

আরও পড়ুন- ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি ১০ প্রো প্লাস ফোনের ফিচার-ডিজাইন প্রকাশ্যে, জেনে নিন বিস্তারিত

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget